1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নগরকান্দায় ৯ বছরের শিশুর লাশ উদ্ধার ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ মহালছড়িতে আশিকার উদ্যোগে খাদ্য, হাইজিন, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ বিতরণ মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে এবং ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন চত্ত্বরে প্রতিস্থাপনের দাবিতে আগামী ২৭ জুলাই সোমবার বিকেল ৪ টায় ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ নগরকান্দায় ইন্তেকাল করলেন ইউপি চেয়ারম্যান মহালছড়ির ক্যায়াংঘাট ইউনিয়নে আশিকা ডেভলপমেন্ট অ্যাসোসিয়েটেস এর মানবিক ত্রাণ সহায়তা বিতরণ মহালছড়িতে স্টার্ট ফান্ড বাংলাদেশ ও স্টার্ট নেটওয়ার্কের মানবিক সহায়তা প্রকল্প অবহিতিকরণ সভা অনুষ্ঠিত

৩২ বছর পর ৩১ জুলাই জাকসু নির্বাচন হতে যাচ্ছে

  • বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ১৪৩ গননা করুন
প্রতীকী ছবি।

একতা ডেস্কঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অবশেষে কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে দীর্ঘ ৩২ বছর পর। বিশ্ববিদ্যালয় প্রশাসন বুধবার এক অফিস আদেশে জানায়, ৩১ জুলাই, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত একযোগে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠানটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান স্বাক্ষরিত অফিস আদেশে জানানো হয়, জাকসুর গঠনতন্ত্রের ৮(খ) ধারা অনুযায়ী নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন কমিশন গঠন করা হয়েছে অধ্যাপক ড. মোঃ মনিরুজ্জামানকে প্রধান করে। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম। কমিশনের অন্য সদস্যরা হলেন, জীববিজ্ঞান অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ মাফরুহী সাত্তার, ইতিহাস বিভাগের অধ্যাপক ড. খো. লুৎফুল এলাহী এবং নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক রেজওয়ানা করিম স্নিগ্ধা।

প্রধান নির্বাচন কমিশনার ঘোষিত তফসিল অনুযায়ী খসড়া ভোটার তালিকা প্রকাশ ১২ মে। খসড়া আচরণবিধি প্রকাশ ১২ মে, খসড়া ভোটার তালিকা সম্পর্কে আপত্তি গ্রহণের শেষ তারিখ ২১ মে বিকাল ৫টা পর্যন্ত, খসড়া আচরণবিধি সম্পর্কে মতামত গ্রহণের শেষ তারিখ ২১ মে বিকাল ৫টা পর্যন্ত, চূড়ান্ত হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ ৩০ জুন, চূড়ান্ত আচরণবিধি প্রকাশ ৩০ জুন, মনোনয়নপত্র সংগ্রহ ১ জুলাই থেকে ৩ জুলাই পর্যন্ত, মনোনয়নপত্র জমাদান ১ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত, মনোনয়নপত্র যাচাইবাছাই ও খসড়া প্রার্থী তালিকা প্রকাশ ৯ জুলাই, মনোনয়নপত্রের বৈধতার বিষয়ে এবং বাতিলের বিরুদ্ধে আপিল আবেদন গ্রহণ ১১ জুলাই, আপিলের শুনানি গ্রহণ ও আপিলের রায় ঘোষণা ১৩ জুলাই, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৪ জুলাই, প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ ১৫ জুলাই, নির্বাচনি প্রচারণা ১৬ জুলাই থেকে ২৮ জুলাই রাত ১২টা পর্যন্ত, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ ১৬ জুলাই, ভোটগ্রহণ ৩১ জুলাই সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত, ভোট গণনা ও ফলাফল প্রকাশ ৩১ জুলাই।

সর্বশেষ জাকসু (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ) নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ১৯৯২ সালে। দীর্ঘ ৩২ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে জাকসু নির্বাচন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews