একতা ডেস্কঃ ঢাকা দক্ষিণ সিটির যাত্রাবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থী মঞ্জুরুল হাসান জিসানকে গুলি করে হত্যাচেষ্টার মামলায় যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসানকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। ৯ এপ্রিল, বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াক রিমান্ড শুনানি শেষে এ আদেশ দেন। তদন্ত কর্মকর্তা এসআই নুর হোসেন গত ২২ মার্চ পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। বুধবার আসামিকে আদালতে হাজির করা হলে রিমান্ড শুনানি শুরু হয়।
আবুল হাসানের পক্ষে কোনো আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না। শুনানি শেষে বিচারক তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। জিসানের বাবা মোঃ তাজ উদ্দিন ১৯ সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানায় হত্যাচেষ্টা মামলা করেন। এজাহারে আবুল হাসানের নাম ৮ নম্বর আসামি হিসেবে উল্লেখ করা হয়। গত বছরের ১৬ সেপ্টেম্বর কক্সবাজারের টেকনাফ থেকে আবুল হাসানকে গ্রেপ্তার করা হয়।
তাকে এই মামাসহ একাধিক মামলায় রিমান্ডে নেওয়া হয়। আন্দোলনের সময় পুলিশের ভূমিকা এবং জিসানের গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় দায়ীদের বিচারের দাবিতে তখন ব্যাপক সমালোচনা ও প্রতিবাদ হয় সারাদেশে।

Leave a Reply