1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নগরকান্দায় সুজনের উপজেলা কমিটি অনুমোদন, সাইয়াদুর রহমান বাবলু সভাপতি মনিরুজ্জামান তুহিন সাধারণ সম্পাদক শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে

৩ লাখ ৯৮ হাজার মার্কিন ডলার জরিমানা বিবিসিকে

  • রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০০ গননা করুন

একতা ডেস্কঃ ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে জরিমানা করেছে ভারতীয় আর্থিক অপরাধ দমন সংস্থা ইন্ডিয়াস এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (ইডি) দক্ষিণ এশীয় দেশটিতে বৈদেশিক মুদ্রা লঙ্ঘনের অভিযোগে। রয়টার্স তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। বিবিসিকে তিন লাখ ১৪ হাজার ৫১০ পাউন্ড বা তিন লাখ ৯৭হাজার ৯৮০ মার্কিন ডলার জরিমানা করা হয়েছে বলে তিনটি সরকারি সূত্র রয়টার্সকে জানিয়েছে। বৈদেশিক মুদ্রা বিনিময় ব্যবস্থাপনা আইনের আওতায় ২০২৩ সালের এপ্রিলে বিবিসির বিরুদ্ধে তদন্ত শুরু করে ইডি। এর দুমাস আগে সংবাদমাধ্যমের দিল্লি ও মুম্বাই কার্যালয়ে তল্লাশি চালিয়েছিল দেশটির কর কর্তৃপক্ষ। ইডির বিধিমালা অনুযায়ী, ভারতের বৈদেশিক মুদ্রা বিনিময় ব্যবস্থাপনা আইন অনুযায়ী সন্দেহভাজনের বিরুদ্ধে তদন্ত পরিচালনা ও জরিমানা করার অধিকার রয়েছে সংস্থাটির।

ভারত সরকার জানায়, বিবিসির বিদেশি মালিকানার পরিমাণ হ্রাসের জন্য তাদের ২০২৩ সালের শুরুর দিকে আইনি নোটিশ দেওয়া হয়েছিল। তাদের ২৬ শতাংশ বৈদেশিক শেয়ারের অনুমোদন ছিল। এর ফলেই তাদের জরিমানা করা হয়েছে। সংস্থাটির কার্যক্রম তত্ত্বাবধানে ব্যর্থতার দায়ে বিবিসির তিন পরিচালকের প্রত্যেককে প্রায় এক লাখ ৩২ হাজার ৪৩০ মার্কিন ডলার জরিমানা করা হয়েছে। অবশ্য এ বিষয়ে চূড়ান্ত কোনো আদেশনামা এখনও পায়নি বলে দাবি করেছে বিবিসি। এক বিবৃতিতে তারা বলেছে, আদেশের কোনো প্রতিলিপি এসে পৌঁছালে তা সঠিকভাবে পর্যালোচনা করে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে একটি ডকুমেন্টারি প্রকাশের পর বিবিসির বিরুদ্ধে কর কর্মকর্তারা অভিযান চালিয়েছেন। ওই ডকুমেন্টারিতে ২০০২ সালে গুজরাট দাঙ্গায় মোদির নেতৃত্বকে প্রশ্ন করা হয়েছিল। সেই দাঙ্গায় সহস্রাধিক মানুষ প্রাণ হারান, যার সংখ্যাগরিষ্ঠই ছিলেন মুসলিম। এই ডকুমেন্টারিকে প্রোপাগান্ডা বলে প্রত্যাখান করেছিল ভারত সরকার। তারা অনুষ্ঠানটির সম্প্রচার এমনকি সামাজিক মাধ্যমে এর ক্লিপ শেয়ারেও নিষেধাজ্ঞা আরোপ করে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews