1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

৪টি বাংলোবাড়ি টিউলিপের

  • বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ১৪৮ গননা করুন

একতা ডেস্কঃ দুর্নীতি দমন কমিশন (দুদক) গাজীপুরে শেখ রেহানা ও তার পরিবারের সদস্যদের চারটি বিলাসবহুল বাংলোবাড়ির সন্ধানে নেমেছে। কেবল একটি বাড়ির সন্ধান পেয়েছে দুদক। বাড়িটি টিউলিপ টেরিটোরি নামে পরিচিত। এসব সম্পত্তি সংক্রান্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে শেখ রেহানা ও তার স্বামী শফিক আহমেদ সিদ্দিকসহ তিনজনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক।

দুদক জানিয়েছে, গাজীপুরে শেখ রেহানা ও তার পরিবারের সদস্যদের একের পর এক বিলাসবহুল রিসোর্ট ও বাংলোবাড়ির সন্ধান পাওয়া গেছে। এসব সম্পত্তি মূলত তাদের অবসর সময় কাটানোর জন্য তৈরি করা হয়েছিল। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তারা রাজনৈতিক প্রভাব ও ক্ষমতার অপব্যবহার করে রাজউক কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশে পূর্বাচল নতুন শহর প্রকল্প থেকে ছয়টি প্লট বরাদ্দ নিয়েছেন।

এসব অভিযোগের ভিত্তিতে শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, ছোট বোন শেখ রেহানা, রেহানার ছেলে রেদোয়ান মুজিব সিদ্দিক ববি, শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক এবং রেহানার মেয়ে আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে দুদক।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews