1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

৪২ বছরেও ক্ষমতায় আসতে পারবে না আ.লীগ বললেন দুলু

  • রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ২২০ গননা করুন

একতা ডেস্ক: জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, শেখ মুজিবুর রহমানের পতনের পর ২১ বছর আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারেনি। আর যারা ছাত্র-জনতা হত্যা করেছে, যারা বাংলাদেশের অর্থ লুটপাট করে বিদেশে পাচার করেছে, তারা আগামী ৪২ বছরেও ক্ষমতায় যেতে পারবে না। শনিবার বিকেলে নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনা ও তার ফ্যাসিস্ট দল আওয়ামী লীগের নেতা-কর্মীরা এখনও দুঃস্বপ্নে বিভোর হয়ে আছে। পাশের দেশে বসে বসে শেখ হাসিনা তার নেতা-কর্মীদের ফোন করে। করে কুবুদ্ধি দিচ্ছেন। চক্রান্ত করার অপচেষ্টা করছেন। অন্তর্বর্তী সরকারের প্রতিটি কাজে বাঁধা সৃষ্টি করার অপকৌশল করছেন। শেখ হাসিনার কোনো ষড়যন্ত্রই আর সফল হবে না। দেশের মানুষ পতিত স্বৈরাচার শেখ হাসিনা ও তার ফ্যাসিস্ট দল আওয়ামী লীগকে আর কখনও গ্রহণ করবে না।

বিএনপির এই কেন্দ্রীয় নেতা আরও বলেছেন, দেশের মানুষ গত ১৬ বছরে হত্যা, গুম, অপহরণ, বিরোধী মতাদর্শকে দমন পীড়ন, বিচারের নামে প্রহসন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আওয়ামী লীগের দলীয় লোকজন ছাড়া সাধারণ মানুষের কোনো চাকরি না হওয়া, ভোট ও ভাতের অধিকার কেড়ে নেওয়াসহ সব অপকর্ম দেখেছে। তাদের অত্যাচার দেশের মানুষ নীরবে দেখেছে, কিন্তু কোনো প্রতিবাদ পর্যন্ত করতে পারেনি। প্রতিবাদ করলেই বিএনপির শ্রেণি পেশার মানুষের ওপরে হামলা মামলা দিয়ে আটক করে নির্যাতন করেছে। অন্তর্বর্তী সরকারকে ভালোভাবে দেশ চালাতে হলে পতিত স্বৈরাচার শেখ হাসিনার গত ১৫ বছরে নিয়োগ দেওয়া দলীয় আমলাদের প্রতি বিশেষভাবে নজর রাখতে হবে। এখনও তারা দেশের প্রশাসন, পুলিশ ও বাজারসহ সব নিয়ন্ত্রণ করার অপচেষ্টা অব্যাহত রেখেছে। অবিলম্বে শেখ হাসিনার গণহত্যাসহ সব মামলার বিচার শুরু করতে এবং তাকে দেশে ফিরিয়ে এনে শাস্তির মুখোমুখি করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

এ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক (ভারপ্রাপ্ত) শহিদুল ইসলাম বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- জেলা বিএনপি নেতা ও দুলুর সহধর্মিনী সাবিনা ইয়াসমিন ছবি, জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহিন, কাজী শাহ আলম, সদর থানা বিএনপির সভাপতি অধ্যক্ষ রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক ফয়সাল আলম আবুল প্রমুখ।

তথ্যসূত্র: সমকাল

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews