1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা মহালছড়িতে মোবাইল কোর্টে মাদকাসক্ত ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

৪ হাজার কোটি টাকা আত্মসাৎ থার্ড টার্মিনালে

  • সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ১৫১ গননা করুন

একতা ডেস্কঃ দুদক সিদ্ধান্ত নিয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ প্রকল্পে ৪ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধানের। ৭ হাজার কোটি টাকার এ মেগা প্রকল্পের ব্যয় ২২ হাজার কোটি টাকায় উন্নীত করা হয়েছিল বলে অভিযোগে উল্লেখ রয়েছে। গতকাল কমিশনের এক সভায় এ দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।

আক্তার বলেন, থার্ড টার্মিনাল নির্মাণের প্রকল্প পরিচালক একেএম মাকসুদুর রহমান ও অন্যদের বিরুদ্ধে ৪ হাজার কোটি টাকা আত্মসাতের একটি অভিযোগ অনুসন্ধানে সিদ্ধান্ত হয়েছে। প্রকল্পে দুর্নীতির খাত সম্পর্কে তিনি জানান, নির্মাণকাজে বিভিন্ন সরঞ্জামাদি স্থানীয়ভাবে কিনে দেখানো হয়েছে বিদেশ থেকে কেনা। আবার সয়েল টেস্টে অনিয়ম ও নকশা পরিবর্তন করে ৯০০ কোটি টাকা লোপাটের অভিযোগসহ প্রকল্পের তিনটি বড় কাজ অন্য ঠিকাদারের কাছে বিক্রি করে কমিশন-বাণিজ্যের অভিযোগও রয়েছে। দরপত্রে ইউরোপীয় মানের যন্ত্রাংশ ও সরঞ্জামাদির উল্লেখ থাকলেও চীন ও কোরিয়া থেকে নিম্নমানের যন্ত্রাংশ ও সরঞ্জাম আমদানি করে সংযোগ করা হয়।

টার্মিনালের সিলিংয়ের কাজে অনিয়মের পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুশি করার জন্য অযৌক্তিক কাজ করে ১২ কোটি টাকা অপচয়সহ সব মিলিয়ে সিন্ডিকেটের ৪ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃতীয় টার্মিনালের উদ্বোধন করেন। ওই সময় টার্মিনালের প্রায় ৯০ শতাংশ কাজ শেষ হয়েছিল। পরে অবশিষ্ট কাজও শেষ হয়।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews