1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

৫২ দফা দাবি জানিয়ে শাবিপ্রবি ছাত্রশিবির সামনে এলো

  • বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ২৭০ গননা করুন

একতা ডেস্কঃ সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. এএম সরওয়ারউদ্দীন চৌধুরী বরাবর ৫২ দফা সংবলিত স্মারকলিপি দিয়েছেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির শাবিপ্রবি শাখার নেতাকর্মীরা। ২৭ নভেম্বর, বুধবার বেলা ১১টায় ‘ছাত্রশিবির শাবিপ্রবি’ নামের একটি ফেসবুক পেইজ থেকে উপাচার্য বরাবর স্মারকলিপি দেওয়ার ছবি শেয়ার করা হয়। স্মারকলিপিতে শাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের সভাপতি হিসেবে তারেক মনোয়ার ও সেক্রেটারি হিসেবে মাসুদ রানা তুহিন স্বাক্ষর করেছেন।

জানা যায়, তারেক মনোয়ার বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ও মাসুদ রানা তুহিন বাংলা বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী। দফাগুলো ১৩টি বিষয়ের উপর যার মধ্যে রয়েছে- ফ্যাসিবাদের মূলোচ্ছেদ, প্রশাসনিক কার্যক্রম, একাডেমিক কার্যক্রম, আবাসন, পরিবহন, নিরাপত্তা, গবেষণার মানোন্নয়ন, ইউসি, লাইব্রেরি, শিক্ষক নিয়োগ, ধর্মীয় উপসনালয়, শারীরিক শিক্ষা কেন্দ্র ও মেডিক্যাল সেন্টার সংক্রান্ত বিষয়।

ছাত্রশিবির স্মারকলিপিতে বলে, উপর্যুক্ত প্রস্তাবনার আলোকে বিশ্ববিদ্যালয়কে ঢেলে সাজিয়ে জুলাই অভ্যুত্থানের শহীদ-গাজীদের আকাঙ্ক্ষার বাস্তব প্রতিফলন করা হবে বলেই বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বিশ্বাস করে। দ্রুততম সময়ের মাঝে শিক্ষার্থীদের প্রত্যাশা বিবেচনা করে উল্লিখিত প্রস্তাবনার আলোকে কার্যকর উদ্যোগ করবেন বলে উপাচার্যের কাছে বিনীত আবেদন জানন ছাত্রশিবির। স্মরকলিপিতে আরো বলা হয় একটি আদর্শ, নিরাপদ, বৈষম্যহীন ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস বিনির্মানে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শাবিপ্রবি শাখা সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews