1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়ির ২টি বৌদ্ধ বিহার পরিদর্শন শেষে আর্থিক অনুদান ও গাছের চারা উপহার প্রদান করেছেন মহালছড়ি জোন অধিনায়ক মহালছড়ি ধুমনীঘাটে দুই শতাধিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করল মহালছড়ি সেনা জোন মহালছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা-২০২৬-২৭ (সিজন-২) উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে চোংড়াছড়ি শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন জোন অধিনায়ক সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী জানা গেল এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা ও ফল প্রকাশের তারিখ আর্জেন্টিনার রেকর্ড ভাঙল ব্রাজিল, এক ম্যাচে ৫৩ জনকে লাল কার্ড নগরকান্দায় দুই ব্যবসায়ীকে ২৩ হাজার টাকা জরিমানা করলো ভ্রাম্যমাণ আদালত মহালছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

৫৯ চীনা বিমান শনাক্ত তাইওয়ানের আকাশে

  • মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ২৫৫ গননা করুন

একতা ডেস্কঃ তাইওয়ান নিজেদের স্বায়ত্তশাসিত দ্বীপের আশপাশে ৫৯টি চীনা বিমান শনাক্ত করেছে। ১৮ মার্চ, মঙ্গলবার এ তথ্য জানিয়েছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এটি গত অক্টোবর এবং দ্বীপটির প্রেসিডেন্ট লাই চিং-তে চীনকে ‘বিদেশি শত্রু শক্তি’ বলে অভিহিত করার কয়েকদিন পর সর্বোচ্চ। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। দেশটির মন্ত্রণালয় জানিয়েছে, ৫৯টি বিমানের পাশাপাশি, নয়টি চীনা যুদ্ধজাহাজ এবং দুটি বেলুনও শনাক্ত করা হয়েছে। আর এগুলো শনাক্ত করা হয়েছে স্থানীয় সময় সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে।

বিমানের মধ্যে ৫৪টি সোমবার ‘যৌথ যুদ্ধ’ টহলে অংশ নিয়েছিল। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই পদক্ষেপগুলো তাইওয়ানের স্বাধীনতা বিচ্ছিন্নতাবাদী শক্তির জন্য একটি কঠোর সতর্কবার্তা।

এ ব্যাপারে চীন জোর দিয়ে বলেছে, গণতান্ত্রিক তাইওয়ান তার ভূখণ্ডের অংশ এবং দ্বীপটিকে তার নিয়ন্ত্রণে আনার জন্য শক্তি প্রয়োগের হুমকি দিয়েছে। বেইজিং সাম্প্রতিক বছরগুলোতে তাইওয়ানের চারপাশে যুদ্ধবিমান এবং নৌযান মোতায়েন বাড়িয়েছে, যা তাইপেই প্রত্যাখ্যান করে। গত বৃহস্পতিবার, লাই চীনকে ‘বিদেশি শত্রু শক্তি’ হিসেবে আখ্যা দেন। এছাড়া তিনি দ্বীপটিতে চীনা অনুপ্রবেশের তীব্রতা রোধে ব্যবস্থা নেওয়ার প্রস্তাব করেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews