1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
নগরকান্দার সেনা সদস্য তিতাস শেখ মারা গেলেন টেকনাফে সন্ত্রাসীদের গুলিতে মহালছড়িতে সিপাহি বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত জাতীয় চার নেতার নামে থাকা জাহাজের নাম পরিবর্তন মহালছড়ির ২টি বৌদ্ধ বিহার পরিদর্শন শেষে আর্থিক অনুদান ও গাছের চারা উপহার প্রদান করেছেন মহালছড়ি জোন অধিনায়ক মহালছড়ি ধুমনীঘাটে দুই শতাধিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করল মহালছড়ি সেনা জোন মহালছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা-২০২৬-২৭ (সিজন-২) উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে চোংড়াছড়ি শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন জোন অধিনায়ক সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী জানা গেল এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা ও ফল প্রকাশের তারিখ

৫ কার্যদিবসের মধ্যে কমিটি গঠন হচ্ছে

  • মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ২০২ গননা করুন

একতা ডেস্কঃ স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। বিডিআর হত্যাকাণ্ডে ন্যায় বিচার নিশ্চিতে আগামী ৫ কার্যদিবসের মধ্যে কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন। আজ মঙ্গলবার সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিডিআর হত্যাকাণ্ড বিষয়ে বিশেষ সংবাদ সম্মেলনে তিনি এ কথা কলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিডিআর হত্যাকাণ্ডের পুনঃ তদন্ত এবং ন্যায়বিচার নিশ্চিতে অন্তর্বর্তী সরকার বদ্ধপরিকর। এ লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সরকার গঠনের পর থেকেই কাজ করে যাচ্ছে। মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত হিসেবে প্রথম থেকেই পুনঃ তদন্ত এবং ন্যায়বিচার নিশ্চিতে সোচ্চার ছিলাম এবং আছি। শুধু মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবেই নয়, সাধারণ নাগরিক এবং সেনাবাহিনীর প্রাক্তন সদস্য হিসেবে শুরু থেকে ন্যায়বিচার দাবি করে আসছি।’ বিডিআর হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিতে আগামী ৫ কার্য দিবসের মধ্যে একটি কমিটি গঠন করা হবে। অবসরপ্রাপ্ত বিচারক, সিভিল সার্ভিস, সশস্ত্র বাহিনী ও পুলিশের অবসরপ্রাপ্তদের নিয়ে এই কমিটি হবে। কমিটির সদস্য সংখ্যা ৫, ৭ কিংবা ৯ জনও হতে পারে, যেখানে সশস্ত্র বাহিনীর সদস্যই বেশি থাকবেন। ‘বিডিআর হত্যাকাণ্ডের বিষয়ে পুনঃ তদন্তের আদেশ দিতে পারেন আদালত। মন্ত্রণালয়ও নতুন করে তদন্ত কমিটি গঠন করবে। তবে কতদিনের মধ্যে কমিটি প্রতিবেদন জমা দিবে সেটি পরে জানানো হয়। কাজের পরিধি বসার পর নির্ধারণ করা হবে। কমিটি বসার পর যদি মনে করে: কমিটি নয় কমিশন করতে হবে, তাহলে সেটিই করা হবে।’ ‘আইন মন্ত্রণালয়ের সঙ্গে এ নিয়ে কোনো বিভ্রান্তি নেই। কমিটি বসার সময় আইন উপদেষ্টার সঙ্গে বসবে এবং প্রয়োজনে আবারও আইন মন্ত্রণালয়ের মতামত নেওয়া হবে।’

এদিকে বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে কমিশন গঠনে গড়িমসি করার অভিযোগ এনে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টার কার্যালয় ঘেরাও করার ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য মাহিন সরকার। গতকাল সোমবার সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে তিনি এ ঘোষণা দেন। এদিকে সমন্বয়ক মাহিনের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সমন্বয়ক সারজিস আলম।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews