একতা ডেস্কঃ সেনাবাহিনীর ক্যাপ্টেন ও ঊর্ধ্বতন পদমর্যাদার কমিশন্ড কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরো ৬০ দিন বাড়িয়ে দিয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় গত ১৫ নভেম্বর, শুক্রবার এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।
এর আগে গত সেপ্টেম্বরে দুটি প্রজ্ঞাপন জারি করে সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী গুর সইয়ে শুক্রবার জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে কর্মরত সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনীর উক্ত পদমর্যাদার কর্মকর্তাদেরও বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতার মেয়াদ বাড়ানো হয়েছে।
প্রজ্ঞাপনের বিবৃতি অনুযায়ী, ফৌজদারি দন্ডবিধি ১৮৯৮ এর ১২(১) ও ১৭ ধারা অনুযায়ী সরকার এ ক্ষমতা অর্পণ করেছে। এই দন্ডবিধির ৬৪, ৬৫, ৮০, ৮৪, ৯৫(২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১০০, ১০০ ও ১৪২ ধারার আওতাধীন অপরাধের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এই ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রয়োগ করতে পারবেন।

Leave a Reply