1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

৭০ অনুচ্ছেদ সংস্কারে তড়িঘড়ি না করতে বললেন রিজভী

  • রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ১২১ গননা করুন

একতা ডেস্কঃ সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংস্কারে তড়িঘড়ি করা উচিত হবে না বলে মন্তব্য করলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ৪ জানুয়ারি, শনিবার দিবাগত গভীর রাতে জাতীয়তাবাদী শ্রমিক দল ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে দুঃস্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘৫৪ এর যুক্তফ্রন্ট আমরা দেখেছি কিভাবে কেনাবেচা হয়েছে। সেই সময়ে গণতন্ত্র ধ্বংসের পথে গেছে এবং ৫৮ সালে সামরিক আইন এসেছে। সেই কারণে অন্তবর্তীকালীন সরকারকে বলব, সংবিধানের ৭০ অনুচ্ছেদ-এইটা ভালো জিনিস না কিন্তু, এইটা কয়েকটা ধাপ যাওয়ার পরে আপনারা সংস্কারের উদ্যোগ নেবেন। কিন্তু রাতারাতি যদি আপনারা তুলতে যান তাহলে দেখবেন আরও খারাপ কিছু, আরও কালো কিছু এর মধ্যে ঢুকে যাবে। এ কারণে সাবধান থেকে এগুলো মনে রেখে আপনাদেরকে সংস্কার করতে হবে। প্রশাসন, নির্বাচন কমিশন, বিচার বিভাগসহ সংবিধানের নানা সংস্কারে হাত দিয়েছেন। কিন্তু এই সংস্কার যদি লোক দেখানো হয়, তড়িঘড়ি হয়, এটা কিন্তু হুমড়ি খেয়ে পড়ে যাবে।’

রিজভি আরও বলেন, ‘আজকে সংবিধানের অনুচ্ছেদ ৭০ এর সংস্কারের কথা বলা হচ্ছে। এটা কিভাবে করবেন? জনগণের পক্ষ থেকে বলব, তড়িঘড়ি করে কিছু করতে গেলে সংবিধান আরও বেশি পঙ্গু হয়ে যাবে। আমরাও চাই ৭০ অনুচ্ছেদ সংস্কার হোক। কিন্তু যদি রাতারাতি করেন তাহলে হবে না।’

সেখানে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপির সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, শ্রমিক দলের দক্ষিণের সভাপতি সুমন ভুইয়া, সাধারণ সম্পাদক সবুজ, ছাত্রদলের সহ-সভাপতি ডা. তৌহিদ আউয়াল প্রমুখ।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews