1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা মহালছড়িতে মোবাইল কোর্টে মাদকাসক্ত ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নগরকান্দায় ৯ বছরের শিশুর লাশ উদ্ধার

৮ দফা দাবিতে ব্যাটারিচালিত যান চালকদের অবস্থান কর্মসূচি

  • বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ১০৪ গননা করুন

একতা ডেস্কঃ রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ ব্যাটারিচালিত যানবাহনের জন্য থ্রি-হুইলার ও সমজাতীয় মোটরযানের সুষ্ঠু ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ নীতিমালা-২০২৪ চূড়ান্ত করে দ্রুত গেজেট প্রকাশ করাসহ ৮ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে। ৩০ জানুয়ারি, বৃহস্পতিবার বেলা ১১টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এ অবস্থান কর্মসূচি শুরু হয়।

সংগ্রাম পরিষদের নেতারা গেজেট প্রকাশ ছাড়াও ইজিবাইক, রিকশাসহ ব্যাটারিচালিত যানবাহনের নিবন্ধন, চালকদের লাইসেন্স, রুট পারমিট, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায় পৃথক লেন বা সার্ভিস রোড নির্মাণ ও চালকদের প্রশিক্ষণ দেয়ারও দাবি তোলেন। তারা জানান, ২০১৭ সাল থেকে নীতিমালা প্রণয়নের জন্য কাজ শুরু করে সংগ্রাম পরিষদ। ২০২১ সালে নীতিমালা চূড়ান্ত করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে জমা দেয়া হয়। নীতিমালা প্রণয়ন না করায় গত বছরের জুলাইয়ে স্মারকলিপি দেয়া। কিন্তু এখনও সেই নীতিমালা নিয়ে তেমন কোনো উদ্যোগ নেয়নি সরকার।

সংগ্রাম পরিষদের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবেই এই অবস্থান কর্মসূচি। দাবি মেনে না নিলে ফেব্রুয়ারি মাসে পরিবারসহ অবস্থান কর্মসূচি ও মহাসমাবেশের মতো কর্মসূচি ঘোষণা দেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন পরিষদের নেতারা।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews