একতা ডেস্কঃ তিন ইসরায়েলি জিম্মি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের কাছ থেকে মুক্তি পেয়েছেন। বিনিময়ে পশ্চিম তীর এবং জেরুজালেমের কারাগার থেকে ২১ জন কিশোর এবং ৬৯ নারীকে মুক্তি দিয়েছে ইসরায়েল। ফিলিস্তিনিদের মুক্তির বিষয়টি হামাসের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
রয়টার্স জানায়, ৪৭১ দিন পর মুক্তি পেলেন তিন ইসরায়েলি জিম্মি। তাদেরকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর কাছে হস্তান্তর করেছে আন্তর্জাতিক ত্রাণ সংস্থা রেড ক্রস। তিন নারী জিম্মিকে যখন রেড ক্রসের কাছে হস্তান্তর করা হয় তখন অনেককে উল্লাস ও কান্না করতে দেখা যায়।
যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী প্রথম ধাপেহামাসের হাতে থাকা ৩৩ ইসরাইলি জিম্মি মুক্তির বিনিময়ে ইসরাইল তাদের হাতে আটক প্রায় ১ হাজার ৯০০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে। চুক্তির প্রথম ধাপে ছয় সপ্তাহের মধ্যে এই বন্দি বিনিময় হবে। গাজার ঘনবসতিপূর্ণ এলাকাগুলো থেকে ইসরাইলি সেনা প্রত্যাহার করা হবে এবং বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা তাদের বাড়িঘরে ফেরার অনুমতি পাবে। পাশাপাশি ত্রাণবাহী ট্রাকগুলোকে প্রতিদিন গাজায় প্রবেশ করতে দেয়া হবে।

Leave a Reply