1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা

৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ সিরাজগঞ্জে

  • শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ২০৩ গননা করুন
প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

একতা ডেস্কঃ সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের নাড়ুয়াতে ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার রাতে নির্যাতিত শিশুটির বাবা বাদী হয়ে মোহাম্মদ আলী নামে ১৫ বছর বয়সী এক কিশোরকে আসামি করে রায়গঞ্জ থানায় মামলা করেন। গত রবিবার সকালে এ ধর্ষণের ঘটনা ঘটে। শিশুটি স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। অভিযুক্ত মোহাম্মদ আলী নাড়ুয়া গ্রামের আব্দুল আলীমের ছেলে। নাড়ুয়া গ্রামের আব্দুল আলীমের বাড়িতে শিশু যত্ন কেন্দ্র রয়েছে। রবিবার সকালে সেখানে ছোট ভাই-বোনকে রেখে আসতে যায় নির্যাতিত শিশুটি। এসময় আব্দুল আলীমের ছেলে মোহাম্মদ আলী শিশুটিকে কৌশলে নিজ ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। তখন শিশুটি অসুস্থ হয়ে পড়ে। পরে তার মাথায় পানি ঢেলে সুস্থ করে বাড়িতে পাঠিয়ে দেয়। বিকালে অসুস্থ হয়ে পড়ার পর শিশুটি ধর্ষণের বিষয়টি জানায়। পরদিন স্বজনেরা তাকে সিরাজগঞ্জ শহরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে চিকিৎসক দেখিয়ে বাড়িতে নিয়ে আসেন। কিন্তু তার অবস্থা ক্রমেই অবনতির দিকে যাওয়ায় বুধবার রাতে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয় শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক রায়হান খন্দকার জানান, বর্তমানে শিশুটি আশঙ্কামুক্ত হলেও তবে মানসিকভাবে সুস্থ নয়। ধর্ষণের বিষয়টি নিশ্চিত হতে পরীক্ষা-নিরীক্ষার পর তা ল্যাবে পাঠানো হয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসাদুজ্জামান জানান, ধর্ষণের ঘটনায় বৃহস্পতিবার রাতে শিশুটির বাবা বাদী হয়ে মামলা করেছেন। অভিযুক্ত আসামিকে গ্রেফতারে অভিযান চলছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews