1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সঠিক নীতির অভাবে কৃষি-মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে মহালছড়িতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে সেনা জোনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের বিরল সম্মাননা! সংবর্ধনা, শিক্ষা সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মসজিদ, মন্দিরে দোওয়া প্রার্থনা অনুষ্ঠিত নগরকান্দায় সুজনের উপজেলা কমিটি অনুমোদন, সাইয়াদুর রহমান বাবলু সভাপতি মনিরুজ্জামান তুহিন সাধারণ সম্পাদক শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

ইউপি চেয়ারম্যান তিন বছর আইনি লড়াই শেষে শপথ নিলেন

  • মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৮৬ গননা করুন

একতা ডেস্কঃ মাহফুজার রহমান তিন বছর আইনি লড়াই শেষে রংপুরের গঙ্গাচড়া উপজেলা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করেছেন। ২৪ ফেব্রুয়ারি, সোমবার জেলা প্রশাসকের কনফারেন্স রুমে তাকে শপথ পাঠ করান জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল। ২০২১ সালে ২৬ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হয়। বিজয়ী হিসেবে আওয়ামী লীগের নৌকা মার্কার প্রার্থী মাজহারুল ইসলাম লেবুর নাম ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। নির্বাচনে কারচুপির অভিযোগে জেলা জজ আদালতে মামলা করেন জাতীয় পার্টির প্রার্থী মাহফুজার। তার বিপক্ষে নৌকার প্রার্থী হাইকোর্টে ছয় মাসের স্টে অর্ডার দেয়। মাহফুজার সুপ্রিম কোর্টে আপিল করেন। সুপ্রিম কোর্ট জেলা জজকে পুনরায় ভোট গণনার আদেশ দেন। নির্বাচনী ট্রাইব্যুনাল সেই আদেশ অনুযায়ী সব প্রার্থীর প্রতিনিধি, আইনজীবী নির্বাচনী কর্মকর্তা, সবার সামনে পুনরায় ভোট গণনা করেন। ভোট গণনায় দেখা যায়, মাহফুজার ৩০৩ ভোট বেশি পেয়ে জয়যুক্ত হন।

নৌকার প্রার্থী লেবু হাইকোর্টে রিট করলে ১৩ ফেব্রুয়ারি মহামান্য হাইকোর্ট রিট পিটিশন খারিজ করে নিম্ন আদালতের রায় বহাল করেন এবং শপথের অনুমতি প্রদান করেন। ২৩ ফেব্রুয়ারি স্থানীয় সরকার রংপুরের ভারপ্রাপ্ত উপপরিচালক মো. ময়নুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে সোমবার গঙ্গাচড়া ইউনিয়ন পরিষদের প্রতিস্থাপিত চেয়ারম্যান মাহফুজারের শপথ গ্রহণের তারিখ নির্ধারণ করেন। আমি আমার নির্বাচনী ইশতেহার অনুযায়ী জনগণের প্রত্যাশা পূরণ করব ইনশাআল্লাহ।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews