1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
নগরকান্দার সেনা সদস্য তিতাস শেখ মারা গেলেন টেকনাফে সন্ত্রাসীদের গুলিতে মহালছড়িতে সিপাহি বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত জাতীয় চার নেতার নামে থাকা জাহাজের নাম পরিবর্তন মহালছড়ির ২টি বৌদ্ধ বিহার পরিদর্শন শেষে আর্থিক অনুদান ও গাছের চারা উপহার প্রদান করেছেন মহালছড়ি জোন অধিনায়ক মহালছড়ি ধুমনীঘাটে দুই শতাধিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করল মহালছড়ি সেনা জোন মহালছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা-২০২৬-২৭ (সিজন-২) উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে চোংড়াছড়ি শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন জোন অধিনায়ক সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী জানা গেল এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা ও ফল প্রকাশের তারিখ

এরশাদ সাহেবকে সেনাপ্রধান করেছেন জিয়াউর রহমান

  • বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫৯ গননা করুন
জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার এ টি ইউ তাজ রহমান।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার এ টি ইউ তাজ রহমান।

একতা ডেস্কঃ জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা এরশাদ সাহেবকে সেনাবাহিনীর প্রধান করেছেন জিয়াউর রহমান। তার যোগ্যতার বলে। বঙ্গবন্ধু নয়। কথাটি বলেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার এ টি ইউ তাজ রহমান। ২৭ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন রাজনৈতিক দল গঠন সম্পর্কে তিনি বলেন, ছাত্ররা বৈষম্যবিরোধী নামে একটি আন্দোলন শুরু করেছিলো। এতে বাংলাদেশের সবার সহযোগিতা ছিলো। ছাত্ররা সেটাকে সহায়ক ধরে ভবিষ্যতে জাতীয় রাজনীতিতে অবদান রাখতে পারতো। কিন্তু তারা ক্ষমতায় যাওয়ার জন্য তাড়াহুড়া করে নিজেরা সবকিছুতে এত বেশি জড়িত হয়ে গেলো যে মানুষের মনোভাব তাদের বিরুদ্ধে চলে গেছে। তাজ রহমান আরও বলেন, দুই লক্ষ চৌদ্দ হাজারের মতো পুলিশ, এদের মধ্যে ৪০ থেকে ৫০ হাজার পুলিশ দুর্নীতিবাজ হতে পারে। বাকী সব পুলিশ তো নয়। এখন দুই লক্ষ চৌদ্দ হাজার পুলিশ বদলে ফেলার সক্ষমতা বাংলাদেশের নেই। এই পুলিশকে নিয়েই কাজ করতে হবে।

সম্প্রতি সাবেক সেনাপ্রধান ও রাজনীতিবিদ হুসেইন মোহাম্মদ এরশাদের সেনাপ্রধান হওয়াকে প্রশ্নবিদ্ধ করার ঘটনায় তিনি বলেন, এরশাদ সাহেবকে সেনাবাহিনীর প্রধান করেছেন জিয়াউর রহমান, বঙ্গবন্ধু নয়। যোগ্যতার বলে। তিনি ইতিহাসের অন্যতম প্রতিভাবান সেনাপ্রধান। এরশাদ তো নিজে নিজে লেফটেন্যান্ট জেনারেল হননি। সিস্টেমের মাধ্যমে তাকে বানানো হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews