1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
নগরকান্দায় সুজনের উপজেলা কমিটি অনুমোদন, সাইয়াদুর রহমান বাবলু সভাপতি মনিরুজ্জামান তুহিন সাধারণ সম্পাদক শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে

পানিসম্পদ সচিবের উড়িরচর নোয়াখালী ক্রসড্যাম নির্মাণ প্রকল্প পরিদর্শন

  • বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৬২ গননা করুন

ইলিয়াছ সুমন, সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধিঃ নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নের উড়িরচর ক্রসড্যাম নির্মাণ প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন পানি সম্পদ মন্ত্রণালয় এর সচিব নাজমুল আহসান। ২৬ ফেব্রুয়ারি, বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান নোয়াখালীর কোম্পানীগঞ্জের চর এলাহী ইউনিয়নের উড়িরচরের নোয়াখালী ক্রসড্যাম নির্মাণ প্রকল্প এলাকা পরিদর্শন করেন। এসময় সচিবের সাথে উপস্থিত ছিলেন কুমিল্লার প্রধান প্রকৌশলী (পূর্বাঞ্চল) (বাপাউবো), মোঃ আবু তাহের, ফেনী পানি উন্নয়ন সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আব্দুল লতিফ, নোয়াখালী পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী হালিম সালেহী এবং উপ সহকারী প্রকৌশলী জানে আলম ও নোয়াখালী পানি উন্নয়ন উপ বিভাগ এবং অন্যান্যরা।

সচিব নাজমুল আহসান প্রকল্প এলাকায় উপস্থিত জনগণ ও উপকারভোগীদের সাথে সংশ্লিস্ট বিষয়ে কথা বলেন। উড়িরচর নোয়াখালী ক্রসড্যাম এ অঞ্চলের আর্থসামাজিক ও অর্থনৈতিক, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে অভূতপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান। বাংলাদেশের মূল ভূখণ্ডের সাথে সন্দ্বীপের সংযোগ স্হাপন হবে। এসময় সচিব আরো বলেন উড়িরচর নোয়াখালী ক্রসড্যাম বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক অর্পিত ক্রয় (Delegated Procurement) হিসেবে বাস্তবায়ন হবে। আলোচনা শেষে সচিব উড়িরচর ক্রসড্যাম এর এলাইনমেন্ট বরাবর স্পিডবোট যোগে পরিদর্শন করেন এবং পরবর্তীতে উড়ির চর থেকে সন্দ্বীপ চ্যানেল হয়ে সন্দ্বীপ জাহাজ্জার চর এর মাঝামাঝি দীর্ঘাপাড় ও কালাপানিয়া ইউনিয়নের অংশ পরিদর্শন করেন। সেখানে স্থানীয় জনগণ সহ-নির্বাহী প্রকৌশলী চট্টগ্রাম পানি উন্নয়ন (বিভাগ-২) তানজির সাইফ উপস্থিত ছিলেন। কালাপানিয়ায় ইউনিয়নের জনগণের সাথে সচিব প্রস্তাবিত ড্যামসহ বিভিন্ন উন্নয়ন কাজের বিষয়ে আলোচনা করেন এবং জনগণের মতামত জানতে চান। এসময় জনগণ জানান সন্দ্বীপ এর সাথে নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ এর যোগাযোগ ব্যবস্থা দরকার তার জন্য সন্দ্বীপ জাহাজ্জার চর ও নোয়াখালীর মধ্যে ক্রসড্যাম হলে খুব ভালো হবে। সেখানে বেড়িবাঁধ, রেগুলেটর ও অন্যান্য অবকাঠামো নির্মাণ করা হবে মর্মে

নির্বাহী প্রকৌশলী জানান। সচিব জনগণের ভাবনা ও মতামত কে গুরুত্ব দিয়ে কাজ হাতে নেওয়া হবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন।

সন্দ্বীপ উপজেলার বিচ্ছিন্ন ইউনিয়ন উড়িরচর এর নার্সারী খালের গোড়া পরিদর্শন করেন, সেখানে উপস্থিত জনগণ ও উপকারভোগীর সাথে আলোচনা করেন। উড়িরচর নোয়াখালী ক্রসড্যাম এ অঞ্চলের আর্থসামাজিক ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে অভূতপূর্ণ ভূমিকা রাখবে বলে জানানো হয় এবং চট্টগ্রাম পানি উন্নয়ন বিভাগের আওতায় প্রস্তাবিত প্রকল্প নিয়ে সকলকে অবগত করেন। উপস্থিত এলাকাবাসী দ্রুত প্রকল্প অনুমোদন ও বাস্তবায়ন করে ভাঙনের হাত থেকে রক্ষা করার অনুরোধ জানান।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews