একতা ডেস্কঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ বলেন, দল বিবেচনায় সন্ত্রাসী, চাঁদাবাজ ও দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া খুবই দুঃখজনক। ২৭ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার দুপুরে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। সন্ত্রাসের বিরুদ্ধে সকলের দৃঢ় অবস্থান চাই। অস্ত্র উদ্ধার অভিযান অবশ্যই অবশ্যই জোরদার করতে হবে।
দল বিবেচনায় অস্ত্রধারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা না করার পরিণতি খুবই ভয়াবহ হবে। ২৪ পরবর্তী এ বাংলাদেশে দল বিবেচনায় সন্ত্রাসী, চাঁদাবাজ, দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া খুবই দুঃখজনক।

Leave a Reply