1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম :
নগরকান্দায় সুজনের উপজেলা কমিটি অনুমোদন, সাইয়াদুর রহমান বাবলু সভাপতি মনিরুজ্জামান তুহিন সাধারণ সম্পাদক শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে

সন্দ্বীপে ২টি ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটির মতবিনিময় সভা

  • বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৯৮ গননা করুন

ইলিয়াছ সুমন, সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধিঃ সন্দ্বীপে দুটি ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মতবিনিময় সভা এবং ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় গাছুয়া ইউনিয়ন পরিষদ হলরুমে এ মতবিনিময় করা হয়। সভায় উপজেলা সমন্বয়কারী সভা সার্বিক পরিচালনা ও ভিডিও প্রদর্শন করেন উপজেলার গ্রাম আদালতের সমন্বয়কারী মোঃ মহিউদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাছুয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রোকেয়া বেগম, বক্তব্য রাখেন গাছুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুর রহিম, উপজেলা জামায়াতে যুব বিভাগের সভাপতি মাকছুদুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজ, সমাজ সেবক, সাংবাদিক, গৃহিনী, কৃষক ও সবস্তরের জনগণসহ গ্রাম পুলিশবৃন্দ উপস্থিত ছিলেন। বিকেল ৩ টায় বাউরিয়া ইউনিয়ন পরিষদের হল রমে একইভাবে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাউরিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবদুল গনি, গ্রাম আদালত উপজেলা সমন্বয়কারী সভা সার্বিক পরিচালনা ও ভিডিও প্রদর্শন করেন উপজেলার গ্রাম আদালতের সমন্বয়কারী মোঃ মহিউদ্দিন।

আরো বক্তব্য রাখেন বাউরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সালাউদ্দিন চৌধুরী চেয়ারম্যান, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান জন্টু, দ্বীপালো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ হাশেম, ইউপি সদস্য আলাউদ্দিন, সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজ, সমাজ সেবক, সাংবাদিক, গৃহিনী, কৃষক ও সবস্তরের জনগণসহ গ্রাম পুলিশবৃন্দ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews