1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
নগরকান্দার সেনা সদস্য তিতাস শেখ মারা গেলেন টেকনাফে সন্ত্রাসীদের গুলিতে মহালছড়িতে সিপাহি বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত জাতীয় চার নেতার নামে থাকা জাহাজের নাম পরিবর্তন মহালছড়ির ২টি বৌদ্ধ বিহার পরিদর্শন শেষে আর্থিক অনুদান ও গাছের চারা উপহার প্রদান করেছেন মহালছড়ি জোন অধিনায়ক মহালছড়ি ধুমনীঘাটে দুই শতাধিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করল মহালছড়ি সেনা জোন মহালছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা-২০২৬-২৭ (সিজন-২) উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে চোংড়াছড়ি শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন জোন অধিনায়ক সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী জানা গেল এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা ও ফল প্রকাশের তারিখ

রংপুর কেঁপে উঠল ভূমিকম্পে

  • শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৯৪ গননা করুন

একতা ডেস্কঃ ভূমিকম্পে কেঁপে উঠেছে রংপুরসহ আশপাশের বেশ কিছু এলাকা। বৃহস্পতিবার রাত ৩টা ৬ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়। ২৮ ফেব্রুয়ারি, শুক্রবার বিষয়টি রংপুর আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান। তিনি জানান, ভুটানের সামসি থেকে ২১ কিলোমিটার দূরে ছিল এ ভূমিকম্পের কেন্দ্রস্থল। ঢাকা থেকে যার দূরত্ব ছিল ৩৭৭ কিলোমিটার। তবে কয়েক সেকেন্ড স্থায়ী এ ভূমিকম্পে কোথাও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৫। উৎপত্তিস্থল নেপাল-চীন সীমান্তবর্তী কোদারী এলাকা থেকে ১০ কিলোমিটার দক্ষিণে। উৎপত্তিস্থলের গভীরতা ছিল ১০ কিলোমিটার। ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী হয়। এতে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ৮ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা ৪৮ মিনিটে রংপুরে ভূকম্পন অনুভূত হয়।

প্রায় ১০ সেকেন্ড স্থায়ী এ ভূমিকম্পের মাত্রা ছিল ৫। উৎপত্তি ছিল ভারতের আসাম। এ ছাড়া ৭ জানুয়ারি সকাল ৭টা ৭ মিনিটে ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। যার উৎপত্তিস্থল ছিল নেপালের লেচিন অঞ্চলে। এর প্রায় দুই সপ্তাহ আগে গত বছরের ২১ নভেম্বর দুপুর ২টা ২ মিনিটে রংপুর ও আশপাশের এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়। এ কম্পনের মাত্রা ছিল ৩ দশমিক ১ এবং উৎপত্তিস্থল ছিল রংপুর।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews