1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম :
নগরকান্দায় সুজনের উপজেলা কমিটি অনুমোদন, সাইয়াদুর রহমান বাবলু সভাপতি মনিরুজ্জামান তুহিন সাধারণ সম্পাদক শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে

১০০ কোটি ভারতীয় নাগরিকের খরচ করার মতো অর্থ নেই

  • শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২৯ গননা করুন

একতা ডেস্কঃ বিশ্বের মধ্যে সবথেকে দ্রুত বর্ধনশীল বা উন্নয়নশীল দেশগুলোর মধ্যে অন্যতম দেশ ভারত। ১.৪ বিলিয়ন অর্থাৎ ১৪০ কোটি মানুষ বাস করে ভারতে। জেনে আশ্চর্য হবেন যে এদের মধ্যে ১০০ কোটি ভারতীয়র কাছে সাধারণ খরচ করার মত উপযুক্ত অর্থ নেই। প্রয়োজনীয় খরচ ছাড়া বাকি অতিরিক্ত কোনও অর্থ সঞ্চয়ই থাকে না এই বিপুল সংখ্যক মানুষের কাছে। এমনটাই জানিয়েছে রুম ভেঞ্চার্সের এই নয়া প্রতিবেদন। ভারতে মাত্র ১৩-১৪ কোটি মানুষই প্রয়োজনের থেকে বেশি কিছু খরচ করেন। এই সংখ্যাটি মেক্সিকোর মোট জনসংখ্যার থেকেও অনেক কম। এছাড়াও আরও ৩০ কোটি মানুষ আছেন যারা ধীরে ধীরে খরচ করা শিখছেন, কিন্তু তাদের কাছে এখনও সামর্থ্য অনুসারে অর্থের যোগান নেই। ডিজিটাল পেমেন্ট ভারতীয়দের জন্য কেনাকাটা সহজ করে দিয়েছে কিন্তু এইভাবে রুপি খরচ করা নিয়ে এখনও বহু মানুষের মনে দ্বিধা রয়েছে। ভারতের ভোক্তা শ্রেণি সংখ্যায় বাড়ছে না, বরং যারা ধনী তারা আরো ধনী হচ্ছেন। ফলে বাজারের ধরন বদলে যাচ্ছে। সংস্থাগুলোও এখন সাধারণ জনগণের জন্য সাশ্রয়ী পণ্যের চেয়ে বিলাসবহুল ও উচ্চমানের পণ্য তৈরি করেই বেশি লাভ করছে।

মার্সেইলাস ইনভেস্টমেন্ট ম্যানেজারদের তথ্য অনুযায়ী ভারতের মধ্যবিত্তরাও সমস্যায় পড়ছে। মুদ্রাস্ফীতির সঙ্গে তাদের বেতনের সমানুপাতিক বৃদ্ধি হয়নি। গত ১০ বছরে কর প্রদানকারী মধ্যবিত্তের আয় কার্যত একই জায়গায় দাঁড়িয়ে আছে। এমনকী বহু মানুষের বেতন মুদ্রাস্ফীতির কারণে অর্ধেক হয়ে গিয়েছে। মধ্যবিত্তের সঞ্চয় গত ৫০ বছরের মধ্যে সর্বনিম্ন স্তরে এসে দাঁড়িয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews