রনি আকন্দ, জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাট জেলার কালাইয়ে ধান বোঝাই একটি ট্রাকের ধাক্কায় নবীউল ইসলাম (৩৮) নামে এক যুবক নিহত হয়েছে। ২৮ ফেব্রুয়ারি, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার মোলামগাড়ী বাজার রোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে। নিহত নবীউল ইসলাম উপজেলার জিন্দারপুর ইউপির পশ্চিম কুজাইল গ্রামের আফাজ উদ্দীনের ছেলে। তিনি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের বগুড়ায় অফিসের অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে কর্মরত ছিলেন বলে পরিবার সুত্রে জানাগেছে।
পুলিশ ও পরিবার সুত্রে জানাগেছে, উপজেলার কুজাইল গ্রামের বাড়ী থেকে বগুড়ার কর্মস্থলে যাচ্ছিলেন নবীউল ইসলাম। পথে মোলামগাড়ী বাজার রোডে ট্রাকের সাথে ধাক্কা লাগলে মারা যান তিনি। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
কালাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন সত্যতা নিশ্চিত করে জানান, এঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply