1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নগরকান্দায় ৯ বছরের শিশুর লাশ উদ্ধার ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ মহালছড়িতে আশিকার উদ্যোগে খাদ্য, হাইজিন, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ বিতরণ মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে এবং ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন চত্ত্বরে প্রতিস্থাপনের দাবিতে আগামী ২৭ জুলাই সোমবার বিকেল ৪ টায় ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ নগরকান্দায় ইন্তেকাল করলেন ইউপি চেয়ারম্যান মহালছড়ির ক্যায়াংঘাট ইউনিয়নে আশিকা ডেভলপমেন্ট অ্যাসোসিয়েটেস এর মানবিক ত্রাণ সহায়তা বিতরণ মহালছড়িতে স্টার্ট ফান্ড বাংলাদেশ ও স্টার্ট নেটওয়ার্কের মানবিক সহায়তা প্রকল্প অবহিতিকরণ সভা অনুষ্ঠিত

নির্বাচন কমিশন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ জানাল

  • শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ২০৮ গননা করুন

একতা ডেস্কঃ চূড়ান্ত ভোটার তালিকা আগামীকাল ২ মার্চ, রবিবার প্রকাশ করবে নির্বাচন কমিশন। গত বছর শুরু হওয়া বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শেষ হবে জুনে। আইনি জটিলতা থাকলেও নির্বাচনের তফসিলের আগ পর্যন্ত যারা ভোটার হবেন তাদের ভোট দেওয়ার সুযোগ দিতে চায় নির্বাচন কমিশন। চলতি বছরের ২ জানুয়ারি ২০২৪ সালে হালনাগাদকৃত খসড়া ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন।

নতুন করে যুক্ত হয় আরো ১৮ লাখ ৩৩ হাজার ভোটার। এতে সংখ্যা বেড়ে দাঁড়ায় ১২ কোটি ৩৭ লাখে। আপত্তি শুনানি শেষে আগামীকাল ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে যাচ্ছে নির্বাচন কমিশন।

তবে প্রত্যাশিত সংখ্যায় নতুন ভোটার অন্তর্ভুক্ত না হওয়ায় এবং মৃত ভোটার বাদ না যাওয়ায় এই তালিকা অসংগতিপূর্ণ জানিয়ে ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদের কাজ শুরু করে সাংবিধানিক এই প্রতিষ্ঠানটি। ২০২৬ সালের ১ জানুয়ারি যাদের বয়স ১৮ বছর হবে, তারাও এবার অন্তর্ভুক্ত হচ্ছেন।

হালনাগাদ সঠিকভাবে হলে প্রায় ৬২ লাখ নতুন ভোটার যুক্ত হবে তালিকায়। ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত নতুন ভোটার এবং বাদ পড়া ভোটার মিলিয়ে রেজিস্ট্রেশন করেছেন ৫৪ লাখ ৯২ হাজার নাগরিক। এদিকে মৃত ভোটার তালিকা থেকে বাদ পড়েছে প্রায় ১৭ লাখ। ভোটার তালিকা আইন অনুযায়ী প্রতিবছর হালনাগাদ শেষে ২ মার্চ প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা। সে অনুযায়ী ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে যে হালনাগাদ শুরু হয়েছে তাতে এই তালিকার খসড়া প্রকাশ হওয়ার কথা ২০২৬ সালের জানুয়ারিতে। সে ক্ষেত্রে ডিসেম্বরে জাতীয় নির্বাচন হলে ২০২৪ সালের তালিকা যা মার্চের দুই তারিখ প্রকাশ হবে তা নিয়েই ভোট করতে হবে কমিশনকে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews