1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

তারেক রহমানের রমজানের শুভেচ্ছা

  • রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ২৬৪ গননা করুন
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

একতা ডেস্কঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশবাসী ও বিশ্বের মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি মনে করেন, রমজান প্রতিটি মানুষের জীবনে শান্তি ও কল্যাণ বয়ে আনবে। গতকাল শনিবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বাণীতে তারেক রহমান এসব কথা বলেন। রমজান আত্মসংযম, ইবাদত ও আত্মশুদ্ধির মাস। এই মাসে ধর্মপ্রাণ মুসলমানরা পরম করুণাময় আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সিয়াম সাধনায় মগ্ন থাকেন। অনাচার, হিংসা, বিদ্বেষ ও হানাহানি পরিহার করে সমাজে শান্তি বজায় রাখা প্রতিটি ধর্মপ্রাণ মুসলমানের কর্তব্য। আমি মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি, মাহে রমজান সবার জীবনে শান্তি ও সুখের বার্তা বয়ে আনুক। এই মাসে পবিত্র আল কোরআন নাজিল হয়েছে, যা মানবজাতির জন্য পথপ্রদর্শক ও সত্যের দিশারি।

হাদিস অনুযায়ী, রমজানে জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। রমজান হলো রহমত, বরকত ও মাগফিরাতের মাস। এ মাসে প্রতিটি নেক আমলের ফজিলত বহুগুণ বৃদ্ধি করা হয়। তাই আসুন, আমরা রমজানের শিক্ষা ধারণ করে একে অপরের প্রতি সহানুভূতিশীল হই এবং সমাজে ন্যায় ও শান্তি প্রতিষ্ঠায় এগিয়ে আসি।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews