1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়ির লেমুছড়ি শান্তিপুর এলাকায় কমিউনিটি সভা অনুষ্ঠিত মহালছড়িতে কৃষকদের GAP সার্টিফিকেশন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা মহালছড়িতে পিডিবিএফ-এর নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী খাগড়াছড়িতে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া প্রদর্শনী শালিখায় সি এন আর এস এর উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন মহালছড়িতে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন শালিখায় ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শালিখায় সিপিবি-র বৈঠক অনুষ্ঠিত মহালছড়িতে উদ্ভাবনী মেধাবী শিক্ষার্থী ও সুশিক্ষায় মেধাবী শিক্ষক পুরস্কার বিতরণ নতুন বাজেট জনগনের কল্যাণ ও উন্নয়নকে গুরুত্ব দিয়েছে: সংস্কৃতি মন্ত্রী

লামায় ত্যাগী নেতা-কর্মী বাদে কৃষকদলের কমিটি দেয়ার প্রতিবাদে মিছিল ও সংবাদ সম্মেলন

  • রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ১৬৫ গননা করুন

জাহিদ হাসান, লামা (বান্দরবান) প্রতিনিধিঃ আহ্বায়ক কমিটিতে আওয়ামীলীগের চিহ্নিত দোসরদেরকে বাণিজ্যের মাধ্যমে কমিটি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করে সদ্য গঠিত লামা উপজেলা ও পৌর কৃষকদল। কমিটি ভেঙে দিতে সাত দিনের আলটিমেটাম দেয় প্রতিবাদকারীরা। গত ২৬ ফেব্রুয়ারি, বুধবা বিকেল সাড়ে চারটায় লামা বাজারস্থ জেলা পরিষদ গেস্ট হাউজে আহুত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে লামা কৃষকদল নেতা জহিরুল ইসলাম বলেন, বান্দরবান জেলা কৃষকদলের সভাপতি বহিরাগত এহসানুল হক চৌধুরী রিপন ও সাধারণ সম্পাদক অনুপ্রবেশকারী মনির হোসেন ভূইয়া (বাবুর্চি) কর্তৃক লামা উপজেলা বৈধ কৃষকদল কমিটিটি কোন যৌক্তিক কারণ ছাড়াই ভেঙ্গে দেওয়া হয়। তার প্রতিবাদে বি প্রতিবাদে বিগত জানুয়ারি সংবাদ সম্মেলন করা হয়। এরপর গত ২৪ ফেব্রুয়ারি বান্দরবান জেলা কৃষকদল কর্তৃক লামা উপজেলা ও পৌর শাখায় একটি নৌকা মার্কা কমিটি প্রদান করেছেন। লামা উপজেলা কৃষকদলের ১১বিশিষ্ট আহ্বায়ক কমিটি ও ৭ সদস্যের পৌর আহ্বায়ক কমিটি প্রদান করেছেন তারা। এই কমিটিতে বেশিরভাগই আওয়ামীলীগের চিহ্নিত দোসর। এরা ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সাথে মিলেমিশে বিএনপির বিভিন্ন আন্দোলন ও সংগ্রামে বাঁধা প্রদানসহ অসংখ্যা মামলা-হামলা করেছিল। নতুন উপজেলা কৃষকদলের আহ্বায়ক ইব্রাহিম আওয়ামীলীগের একান্ত দোসর। বিএনপির দুর্দিনে যখন আন্দোলন ও সংগ্রামে লিপ্ত ছিলাম তখন তারা ফ্যাসিবাদী আওয়ামী সরকারের তাবেদারী করতো। এমনকি, তারা গত দশ বছরে বিএনপি’র কেন্দ্রীয় ঘোষিত আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণ করেন নাই। এসব লোকদরকে সদ্য গঠিত কৃষকদলের এই নতুন কমিটিতে স্থান দেওয়া হয়েছে। যার প্রমাণসহ বিভিন্ন ব্যানার ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে রয়েছে। আমরা বিগত দিনের কষ্টের সুসংগঠিত লামা উপজেলার কৃষকদল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ত্যাগী কর্মীদেরকে মূল্যায়ন না করে বানিজ্যিক ভাবে আওয়ামীলীগের চিহ্নিত দোসরদের কমিটি প্রদান করায় লামা উপজেলা কৃষদলেরর সর্বস্তরের ত্যাগী নেতা-কর্মীরা এই নতুন কমিটিকে প্রত্যাখান করলাম।

মিডিয়ার মাধ্যমে বান্দরবান কৃষকদলের নেতৃবৃন্দকে অবহিত করছেন তারা। যদি আগামী ০৭ দিনের মধ্যে আওয়ামীলীগের চিহ্নিত দোসরদেরকে নিয়ে নবগঠিত আহ্বায়ক কমিটি বাতিল বা বিলুপ্তি না করেন, আর উপজেলা ও পৌর কৃষকদল নবগঠিত আহ্বায়ক কমিটি যদি কোন সাংগঠনিক কার্যক্রম চালাতে যায়, আমরা ত্যাগী নেতা-কর্মীরা প্রতিহত করবো। এতে যদি কোন প্রকার ঝামেলা সৃষ্টি হয়, এই দায়ভার বান্দরবান জেলা কৃষকদল নেতৃবৃন্দকে নিতে হবে। সংবাদ সম্মেলন শেষে কৃষকদলের ত্যাগি নেতা কর্মিদের ব্যানারে লামা পৌর শহরে প্রতিবাদ মিছিল হয়।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews