1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম :
নগরকান্দায় সুজনের উপজেলা কমিটি অনুমোদন, সাইয়াদুর রহমান বাবলু সভাপতি মনিরুজ্জামান তুহিন সাধারণ সম্পাদক শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে

এখন আর তাদের ছাত্র বলার অপশন নেই

  • রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ২২৭ গননা করুন

একতা ডেস্কঃ বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি বলেন, নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’ এর সদস্যদের আর ছাত্র বলার অপশন নেই। গতকাল ১ মার্চ, শনিবার একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক-শো তে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। ওরা ছাত্র ছিলো। এখন থেকে আর ছাত্র বলবো না আমরা। ওরা যেটাই করুক না কেন এখন আর ছাত্র বলার অপশন নেই। পলিটিক্যাল কাউন্টার বলা যেতে পারে। জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানের সম্পূর্ণ খরচ কোথা থেকে এলো সে বিষয়েও প্রশ্ন করেছেন তিনি। মনি বলেছেন, আজকের এত বড় প্রোগ্রামটা করলো পয়সা কোথা থেকে আসলো? তাদের ব্যাবসা-বাণিজ্য নাই, বাবার ঘরে খেতো, চলতো, পড়তো, ঘুমাতো। ম্যাক্সিমামই তাই।

কেউ কেউ হয়তো ছোটখাট টিউশন করতো। আমাদের যারা ছাত্র রাজনীতি করে তাদের ফাদার সংগঠন আছে। তারা চাইলে দেখাতে পারে যে তারা কোথা থেকে অর্থ নিয়েছে। কত টাকা খরচ হয়েছে। তাদেরও খরচ হয়েছে। জনপ্রতি টাকা পেয়েছে। গাড়ি দিয়ে বাইরের জেলা থেকে মানুষ আনতে হয়েছে। এই অর্থটা তারা কোথা থেকে পেলো?’ তিনি আরও বলেন, স্বৈরাচার সরকার চলে যাওয়ার পরে রাজনীতিবিদদের বড় বড় রাজনীতির সংখ্যা অনেকটাই কমে গেছে। বিএনপির সাথে পাল্লা দিয়ে চলার অবস্থা আর নেই।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews