1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নগরকান্দায় ৯ বছরের শিশুর লাশ উদ্ধার ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ মহালছড়িতে আশিকার উদ্যোগে খাদ্য, হাইজিন, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ বিতরণ মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে এবং ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন চত্ত্বরে প্রতিস্থাপনের দাবিতে আগামী ২৭ জুলাই সোমবার বিকেল ৪ টায় ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ নগরকান্দায় ইন্তেকাল করলেন ইউপি চেয়ারম্যান মহালছড়ির ক্যায়াংঘাট ইউনিয়নে আশিকা ডেভলপমেন্ট অ্যাসোসিয়েটেস এর মানবিক ত্রাণ সহায়তা বিতরণ মহালছড়িতে স্টার্ট ফান্ড বাংলাদেশ ও স্টার্ট নেটওয়ার্কের মানবিক সহায়তা প্রকল্প অবহিতিকরণ সভা অনুষ্ঠিত

ডিবি হারুন এখনো চাকরিচ্যুত হননি

  • সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ২৭৪ গননা করুন

একতা ডেস্কঃ পুলিশ সদর দপ্তর গণ-অভ্যুত্থানের পর ১৮৭ জন পলাতক পুলিশ কর্মকর্তা ও সদস্যের তালিকা করেছিল। দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অন্যদের চাকরিচ্যুত করার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে চাকরিচ্যুত না করা পুলিশ কর্মকর্তাদের তালিকায় রয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাবেক প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ। জানা গেছে, পুলিশের পলাতক কর্মকর্তাদের তালিকায় শীর্ষে রয়েছেন মোহাম্মদ হারুন অর রশীদ। তাকে এখনো চাকরিচ্যুত করা হয়নি। তার বিরুদ্ধে সবচেয়ে বেশি হত্যা ও হত্যাচেষ্টার মামলা হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, হারুন অর রশীদ বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। দিনদিনই বাড়ছে পলাতক পুলিশ কর্মকর্তার সংখ্যা।

গত ১ জানুয়ারি পর্যন্ত ৩০ জন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে, যাদের মধ্যে হাসিনা সরকারের আমলের প্রভাবশালী কর্মকর্তারা রয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সূত্রে এসব তথ্য জানা গেছে। হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে। পুলিশের কার্যক্রমে গতি ফিরিয়ে আনতে ১১ আগস্ট সরকারের তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন পুলিশকে ১৪ আগস্টের মধ্যে কাজে যোগ দেওয়ার সময় নির্ধারণ করে দেন। এর আগে ৭ আগস্ট পুলিশের তৎকালীন মহাপরিদর্শক (আইজিপি) ময়নুল ইসলাম পুলিশ সদস্যদের ৮ আগস্টের মধ্যে নিজ নিজ ইউনিটে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু অন্তর্বর্তী সরকার গঠনের দেড় মাস পরও পুলিশের ১৮৭ জন সদস্য কর্মস্থলে অনুপস্থিত থাকেন। পরে পুলিশ সদর দপ্তর থেকে তাদের তালিকা করা হয়। ৫ আগস্টের পর নিরাপত্তার স্বার্থে সেনানিবাসে আশ্রয় নেন ৫১৫ জন পুলিশ কর্মকর্তা।

অনুপস্থিত থাকা পুলিশ সদস্যদের মধ্যে ডিআইজি (উপমহাপরিদর্শক) রয়েছেন একজন, অতিরিক্ত ডিআইজি সাতজন, পুলিশ সুপার দুজন, অতিরিক্ত পুলিশ সুপার একজন, সহকারী পুলিশ সুপার পাঁচজন, পুলিশ পরিদর্শক পাঁচজন, এসআই ও সার্জেন্ট ১৪ জন, এএসআই ৯ জন, নায়েক সাতজন ও কনস্টেবল ১৩৬ জন। এসব কর্মকর্তা ও সদস্যের বিরুদ্ধে বিভাগীয় মামলা করে চাকরিচ্যুতির প্রক্রিয়া শুরু হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews