1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম :
নগরকান্দায় সুজনের উপজেলা কমিটি অনুমোদন, সাইয়াদুর রহমান বাবলু সভাপতি মনিরুজ্জামান তুহিন সাধারণ সম্পাদক শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে

আওয়ামী লীগ নেতার পুলিশ দেখে হার্ট অ্যাটাকে মৃত্যু

  • সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ৩৫২ গননা করুন

একতা ডেস্কঃ পুলিশ দেখে হার্ট অ্যাটাকে এক আওয়ামী লীগ নেতা লাল মিয়ার (৬০) মৃত্যু হয়েছে। ২ মার্চ, রবিবার বিকেলে চট্টগ্রাম নগরের খুলশী থানার কুসুমবাগ আবাসিকের ডেবার পাড় এলাকায় এ ঘটনা ঘটে। লাল মিয়া ওই এলাকার রাজীব ভবনের নিচতলায় মুদির দোকান করতেন। একই ভবনে তিনি থাকতেনও। লাল মিয়া ডেবারপাড় ইউনিট আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ছিলেন। পরোয়ানাভুক্ত এক আসামির বিষয়ে খবরাখবর নিতে রোববার বিকেলে তারা ওই এলাকায় গিয়েছিল। পরে তাদের সঙ্গে লাল মিয়ার কথা হয়। কথোপকথনের একপর্যায়ে লাল মিয়া মাটিতে পড়ে যান। ভুক্তভোগীর নিকটাত্মীয় মোঃ শরীফ বলেন, পুলিশ এসে জোর করে ফুফার সঙ্গে কথা বলেছে। এ সময় ভয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে নিকটস্থ একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যক্তিগত আইডিতে লিখেছেন, আফাং ভাই নিজ দোকানে দোকানদারি করছিলেন।

পুলিশ এসে বলল মালপত্র গুছিয়ে নিন, থানায় যেতে হবে। সাথে সাথে ৬৫/৬৭ বছর বয়স্ক নিরপরাধ মানুষটি হার্ট অ্যাটাক করে মাটিতে লুটিয়ে পড়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন। প্রথম রোজা, আর রোজা মুখেই বিদায় নিলেন আমাদের সবার প্রিয় সর্বদা হাস্যোজ্জ্বল আফাং ভাই। খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, ভুক্তভোগী লাল মিয়ার বিরুদ্ধে মামলা ছিল না। অন্য এক পরোয়ানাভুক্ত আসামির বিষয়ে তথ্য নিতে তার সঙ্গে কথা বলে পুলিশ। কথোপকথনের একপর্যায়ে ভুক্তভোগী মাথা ঘুরে পড়ে যান। স্থানীয়ভাবে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তাই হয়ত ভয় পেয়ে অসুস্থ হয়ে পড়েছেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews