1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
নগরকান্দার সেনা সদস্য তিতাস শেখ মারা গেলেন টেকনাফে সন্ত্রাসীদের গুলিতে মহালছড়িতে সিপাহি বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত জাতীয় চার নেতার নামে থাকা জাহাজের নাম পরিবর্তন মহালছড়ির ২টি বৌদ্ধ বিহার পরিদর্শন শেষে আর্থিক অনুদান ও গাছের চারা উপহার প্রদান করেছেন মহালছড়ি জোন অধিনায়ক মহালছড়ি ধুমনীঘাটে দুই শতাধিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করল মহালছড়ি সেনা জোন মহালছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা-২০২৬-২৭ (সিজন-২) উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে চোংড়াছড়ি শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন জোন অধিনায়ক সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী জানা গেল এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা ও ফল প্রকাশের তারিখ

সাময়িক বরখাস্ত হলেন ফরিদপুরের সাবেক পুলিশ সুপার সুভাষ চন্দ্র

  • সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ৩৬৭ গননা করুন

একতা ডেস্কঃ সাময়িক বরখাস্ত করা হয়েছে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে অভিযুক্ত হওয়ায় ফরিদপুর জেলার সাবেক পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহাকে। সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। রাজধানীর বংশাল থানায় ফৌজদারি ও মানি লন্ডারিং প্রতিরোধ আইনে করা মামলায় ২০১৭ সালের ২৪ অক্টোবর জামিন লাভকরেন ফরিদপুর জেলার সাবেক পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা। ২০২৩ সালের ১৭ ডিসেম্বর ওই মামলায় তার নামে অভিযোগপত্র দেওয়া হয়। গত বছরের ১৬ জুলাই তার নামে অভিযোগ গঠন হয়।

হাইকোর্ট থেকে ফৌজদারি মামলাটি ছয় মাসের জন্য স্থগিত ঘোষণা করা হয়। তবে অর্থ পাচার মামলার কার্যক্রম চালু থাকে। সুভাষ চন্দ্র সাহাকে সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৩৯ (২) ধারার বিধান অনুযায়ী ২০১৭ সালের ২৪ ডিসেম্বর থেকে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন তিনি সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোশ ভাতা প্রাপ্য হবেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews