1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
নগরকান্দার সেনা সদস্য তিতাস শেখ মারা গেলেন টেকনাফে সন্ত্রাসীদের গুলিতে মহালছড়িতে সিপাহি বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত জাতীয় চার নেতার নামে থাকা জাহাজের নাম পরিবর্তন মহালছড়ির ২টি বৌদ্ধ বিহার পরিদর্শন শেষে আর্থিক অনুদান ও গাছের চারা উপহার প্রদান করেছেন মহালছড়ি জোন অধিনায়ক মহালছড়ি ধুমনীঘাটে দুই শতাধিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করল মহালছড়ি সেনা জোন মহালছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা-২০২৬-২৭ (সিজন-২) উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে চোংড়াছড়ি শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন জোন অধিনায়ক সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী জানা গেল এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা ও ফল প্রকাশের তারিখ

দাম কমল এলপি গ্যাসের

  • সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ১৪৬ গননা করুন

একতা ডেস্কঃ মার্চ মাসের জন্য ১ হাজার ৪৫০ টাকা নির্ধারণ করা হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজি সিলিন্ডার গ্যাসের দাম। যা গত মাসে ছিল ১ হাজার ৪৭৮ টাকা। অর্থাৎ ফেব্রুয়ারি মাসের থেকে ২৮ টাকা কমেছে। সোমবার রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নতুন দাম জানানো হয়। বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ এলপি গ্যাসের নতুন এ দাম ঘোষণা করেন। নতুন এ দাম সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।

সাড়ে ৫ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৬৬৪ টাকা, সাড়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৪৫০ টাকা, সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম এক হাজার ৫১০ টাকা, ১৫ কেজি সিলিন্ডারের দাম এক হাজার ৮১২ টাকা, ২০ কেজি সিলিন্ডারের দাম দুই হাজার ৪১৬ টাকা, ২৫ কেজি সিলিন্ডারের দাম ৩০২০ টাকা, ৩০ কেজি সিলিন্ডারের দাম ৩ হাজার ৬২৪ টাকা, ৪৫ কেজি সিলিন্ডারের দাম পাঁচ হাজার ৪৩৬ টাকা। ভোজা পর্যায়ে অটোগ্যাস মুসকসহ প্রতি লিটার ৬৬ দশমিক ৪৩ টাকা সমন্বয় করা হয়েছে। ২০২১ সালের এপ্রিল থেকে বিইআরসি আন্তর্জাতিক বাজারের সঙ্গে মূল্য সমন্বয় করে এলপিজির দাম নির্ধারণ করে আসছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews