1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম :
নগরকান্দায় সুজনের উপজেলা কমিটি অনুমোদন, সাইয়াদুর রহমান বাবলু সভাপতি মনিরুজ্জামান তুহিন সাধারণ সম্পাদক শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে

ট্রাম্প রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা শিথিলের চিন্তা করছেন

  • মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ১৭৫ গননা করুন

একতা ডেস্কঃ আমেরিকা রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা শিথিল করার কথা ভাবছে। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর রাশিয়ার সঙ্গে সম্পর্ক মেরামতে চেষ্টা করছেন। পাশাপাশি ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ বন্ধ করতেও উদ্যোগী হয়েছেন তিনি। কোন কোন ক্ষেত্রে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা শিথিল করা যায়, তা বিবেচনা করে দেখতে চাইছে হোয়াইট হাউস। মার্কিন প্রশাসন সূত্রকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, এ বিষয়ে একটি খসড়া তালিকা তৈরির জন্য ইতোমধ্যে পররাষ্ট্র দফতর এবং রাজস্ব দফতরকে নির্দেশ দিয়েছে হোয়াইট হাউস। খসড়া তালিকা থেকে উঠে আসা বিষয়গুলো নিয়ে আগামী দিনে রাশিয়ার সঙ্গে আলোচনা করতে চাইছে আমেরিকা।

এর অন্যতম উদ্দেশ্য মস্কোর সঙ্গে কূটনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ককে মসৃণ করা। মার্কিন প্রশাসনের ওই সূত্র জানিয়েছে, বর্তমানে নির্দিষ্ট কিছু সংস্থা এবং ব্যক্তির ওপর মার্কিন নিষিধাজ্ঞা শিথিল করার একটি প্রস্তাব তৈরি করা হচ্ছে। মার্কিন নিষেধাজ্ঞা সংক্রান্ত বিভাগের কর্মকর্তারা এই ধরনের খসড়া তৈরির কাজ মাঝেমধ্যেই করে থাকেন। তবে সম্প্রতি রুশ-মার্কিন কূটনৈতিক সম্পর্কের প্রেক্ষাপটে হোয়াইট হাউস থেকে নির্দিষ্টভাবে এই খসড়া তৈরির গুরুত্ব বৃদ্ধি করেছে। মস্কোর সঙ্গে সম্ভবত কোনও চুক্তি করতে চাইছেন ট্রাম্প এবং তার পরামর্শদাতারা। সেই কারণেই তারা রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা কিছু ক্ষেত্রে শিথিল করতে চাইছেন বলে মনে করা হচ্ছে। যদিও এই নিষেধাজ্ঞা শিথিলের বদলে রাশিয়ার কাছ থেকে কী চাইতে পারে আমেরিকা, তা এখনও স্পষ্ট নয়।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের চেয়েও আমেরিকার জন্য বেশি চিন্তার বিষয় অবৈধ অভিবাসী। সামাজিক যোগাযোগমাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, পুতিনকে নিয়ে বেশি ভাবার চেয়ে অভিবাসন সংক্রান্ত সমস্যার দিকেই নজর দিতে চান তিনি।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews