1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

অটোরিকশা ও ভটভটির সঙ্গে সংঘর্ষে ২ সেনাসদস্যসহ নিহত

  • শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ৩১৩ গননা করুন
প্রতীকী ছবি

একতা ডেস্কঃ রাজশাহীর মোহনপুরে সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে ভটভটির মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সইপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে মোহনপুর থানার ওসি আব্দুল হান্নান জানান। নিহতরা হলেন, নওগাঁর মান্দা উপজেলার দাসপাড়া গ্রামের মমতাজুল ইসলামের ছেলে মো. পলাশ (২১) ও রানীনগর উপজেলার তালিমপুর গ্রামের প্রয়াত তোতা হাজির ছেলে আব্দুল কুদ্দুস (৪০)। লাশ সেনাবাহিনীর সৈনিক এবং আব্দুল কুদ্দুস মসজিদের ইমাম বলে জানা গেছে। তারা দুইজন অটোরিকশার যাত্রী ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি আব্দুল হান্নান বলেন, নওগাঁগামী অটোরিকশাটি মোহনপুর উপজেলার সইপাড়া এলাকার সড়কে একটি মাহেন্দ্রা গাড়িকে পাশ কাটিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা খড় ভরতি ভটভটির সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এ সময়ে অটোরিকশায় থাকা যাত্রী

পলাশ ও কুদ্দুস গুরুতর আহত হন। দুজনকে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁরা মারা যান।

এ দুর্ঘটনায় অটোরিকশাচালক বদিউজ্জামান ও ভটভটিচালক নাজমুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেই সঙ্গে গাড়ি দুটি জব্দ করা হয়েছে।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হান্নান জানান, এ ঘটনায় নিহত সেনাসদস্যের বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। সেই মামলায় আটক দুজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। লাশ দুটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

তথ্যসূত্রঃ জনকণ্ঠ

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews