1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় চার নেতার নামে থাকা জাহাজের নাম পরিবর্তন মহালছড়ির ২টি বৌদ্ধ বিহার পরিদর্শন শেষে আর্থিক অনুদান ও গাছের চারা উপহার প্রদান করেছেন মহালছড়ি জোন অধিনায়ক মহালছড়ি ধুমনীঘাটে দুই শতাধিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করল মহালছড়ি সেনা জোন মহালছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা-২০২৬-২৭ (সিজন-২) উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে চোংড়াছড়ি শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন জোন অধিনায়ক সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী জানা গেল এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা ও ফল প্রকাশের তারিখ আর্জেন্টিনার রেকর্ড ভাঙল ব্রাজিল, এক ম্যাচে ৫৩ জনকে লাল কার্ড নগরকান্দায় দুই ব্যবসায়ীকে ২৩ হাজার টাকা জরিমানা করলো ভ্রাম্যমাণ আদালত

সুনামগঞ্জের ছাতকে পূর্ব শত্রুতার জেরে দু’পক্ষের সংঘর্ষে ১১ নারী-পুরুষ আহত

  • বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ২৮৫ গননা করুন

এমডি সাজ্জাদ তালুকদার, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জ জেলার ছাতকের দক্ষিণ খুরমা ইউনিয়নের মর্যাদ গ্রামে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ ১১ জন আহত। ৩ মার্চ, সোমবার সন্ধা ৭ ঘটিকার সময় গ্রামের রেজিয়া বেগম ও জয়ফুল নেছার মধ্যে কথা-কাটাকাটির ঘটনাকে কেন্দ্র করে নিজ বাড়ির রাস্তায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামের দিল আফরোজ কাচা মিয়ার পুত্র আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য আলী হোসেন এবং তার নিকট আত্মীয় মৃত আজমান আলীর পুত্র মোশাহিদ আলীর মধ্যে রাস্তাসহ বিভিন্ন বিষয় নিয়ে দ্বন্দ্ব দীর্ঘদিন ধরে চলমান। পূর্ব শত্রুতা নিয়ে উভয় পক্ষের মধ্যে মামলা মোকদ্দমা ও রয়েছে। তাদের এসব ঘটনা স্থানীয় মুরুব্বিয়ান ও প্রশাসনের হস্তক্ষেপে সালিশের মাধ্যমে সমাধানও হয়েছে। সোমবার ঘটনার সময় দুই নারীর কথা কাটাকাটি নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষের ১১ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতাল ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আহতরা হলেন দিল আফরোজ-কাচা মিয়া (৬০), আলী হোসেন (৪০), লোকমান হোসেন (৩২), রেজিয়া বেগম (৩৮) লুবনা বেগম (১৬), সুনিয়া বেগম (১৮), নাদিয়া বেগম (১৯), আরজদ আলী (৫০), স্বপন মিয়া (৩৫), জুয়েল মিয়া (২৮), শামীম আলম (৩৫)। ঘটনার রাতে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে মোশাহিদ আলী বাদী হয়ে মারামারি ও লুটপাটের অভিযোগে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। প্রতিপক্ষের দিলোয়ার হোসেন সহ ৮ জনের বিরুদ্ধে থানায় এ অভিযোগ দেয়া হয়। অভিযোগের প্রেক্ষিতে থানার এসআই মো. তোহা মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

গ্রামের জয়নুল ইসলাম কামাল বলেন, মারামারিতে জড়িত দু’পক্ষই তার নিকটাত্মীয়। দীর্ঘ দিন ধরে তাদের বিরোধ চলে আসছে। ঘটনার দিন উভয় পক্ষই বাড়ির পাশে সড়কে সংঘর্ষ জড়িয়ে পড়েন। সংঘর্ষে উভয় পক্ষের লোক আহত হয়েছেন। কোনো পক্ষই কারো বাড়ি ঘরে হামলা লুটপাট করেনি। মারামারির ঘটনাটি স্থানীয়ভাবে নিষ্পত্তির চেষ্টা চলছে।

গ্রামের প্রবীণ মুরুব্বি আসিদ আলী, আলকাছ আলী বলেন, তারা নিকটাত্মীয় দু’পরিবার। মারামারির ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে গ্রামের মানহানি ঘটিয়েছেন। ঘটনাটি দুঃখ জনক। বিষয়টি স্থানীয়ভাবে নিষ্পত্তির চেষ্টা চলছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews