1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়ির লেমুছড়ি শান্তিপুর এলাকায় কমিউনিটি সভা অনুষ্ঠিত মহালছড়িতে কৃষকদের GAP সার্টিফিকেশন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা মহালছড়িতে পিডিবিএফ-এর নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী খাগড়াছড়িতে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া প্রদর্শনী শালিখায় সি এন আর এস এর উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন মহালছড়িতে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন শালিখায় ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শালিখায় সিপিবি-র বৈঠক অনুষ্ঠিত মহালছড়িতে উদ্ভাবনী মেধাবী শিক্ষার্থী ও সুশিক্ষায় মেধাবী শিক্ষক পুরস্কার বিতরণ নতুন বাজেট জনগনের কল্যাণ ও উন্নয়নকে গুরুত্ব দিয়েছে: সংস্কৃতি মন্ত্রী

আসিফ ডিবি অফিস থেকে সেই শ্রমিককে ছাড়িয়ে আনলেন

  • শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ১৬৬ গননা করুন

একতা ডেস্কঃ যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের মার্চ ফর খিলাফতে পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় আটক সেই শ্রমিক আরমানকে ছাড়িয়ে নিয়েছেন। গতকাল শুক্রবার বিকাল ৪টা ৪৬ মিনিটে মিন্টো রোডের ডিবি অফিস অফিস থেকে ছাড়িয়ে নিয়ে যান এ উপদেষ্টা।

আসিফ মাহমুদ জানান, ৫ আগস্টে পর এই জনতাই সকল সংকট থেকে দেশকে রক্ষা করতে এগিয়ে এসেছে। বিপ্লবোত্তর একটা ভঙ্গুর আর অসহযোগিতা পূর্ণ প্রশাসন নিয়ে জনতার সাহায্য ছাড়া টিকে থাকা অসম্ভব ছিল। গতকাল যারা সরকারকে মিস ইনফরমেশন দিয়েছেন নোট করে রাখা হয়েছে। যারা মুখোশ পড়ে নানারকম ষড়যন্ত্রে লিপ্ত তারাও সাবধান হয়ে যান। জনতাকে এখন আর ঘোল খাওয়ানো যায় না, তাঁরা সব বোঝে।

রাজধানীর পল্টনে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ এলাকায় নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহরীর মিছিল ছত্রভঙ্গ করতে যৌথবাহিনীর লাঠিচার্জের সময়ের একটি ভিডিও ক্লিপ সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, লাঠিচার্জের সময় পুলিশ-সেনা সদস্যদের সঙ্গে নিজ থেকেই যুক্ত হন লাল টি-শার্ট পরিহিত এক সাধারণ যুবক। দেখামাত্রই ওই যুবককে সরিয়ে দেন সেনাসদস্যরা। পরে আরও কিছু ভিডিও এবং ছবিতে দেখা যায় সেই যুবককে আটক করে নিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews