1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

রূপপুরে তেজস্ক্রিয় জ্বালানির চালান পৌঁছালো কড়া নিরাপত্তায়

  • শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ২৪৫ গননা করুন

একতা ডেস্কঃ পাবনা জেলার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল বা তেজস্ক্রিয় জ্বালানি দ্বিতীয় ধাপের প্রথম চালান ঢাকা থেকে কড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছেছে। ১ নভেম্বর, শুক্রবার সকাল ৭টার দিকে তেজস্ক্রিয় জ্বালানিবাহী গাড়ি রূপপুর প্রকল্প এলাকায় প্রবেশ করলে কর্মরত বাংলাদেশি ও রাশিয়ান নাগরিকরা স্বাগত জানান। রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প পরিচালক ড. জাহিদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৃহস্পতিবার দুপুরে রাশিয়া থেকে দ্বিতীয় বারের মত প্রথম তেজস্ক্রিয় জ্বালানি বিশেষ বিমানে ঢাকায় পৌঁছানোর পর ঢাকা থেকে সড়ক পথে রূপপুরে আনা হয়। প্রথমবারের মতই সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে তেজস্ক্রিয় জ্বালানি সড়কপথে রূপপুরে আনা হয়েছে। পর্যায়ক্রমে আরও কয়েকটি চালান দেশে আসবে। গত ৩১ অক্টোবর, বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এ তেজস্ক্রিয় জ্বালানি হস্তান্তর করেছে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি কর্পোরেশন রোসাটম।

ঈশ্বরদী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, ইউরেনিয়াম বহনকারী গাড়িগুলো রূপপুরে আসা উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া নেওয়া হয়েছে। প্রকল্প সূত্র জানায়, ২০২৫ সালে প্রথম ইউনিটে ১ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন শুরু হওয়ার কথা রয়েছে এবং পরের বছরের মাঝামাঝিতে দ্বিতীয় ইউনিট চালু হওয়ার কথা রয়েছে। দুটি ইউনিটে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে।

তথ্যসূত্রঃ যায়যায়দিন

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews