1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নগরকান্দায় সুজনের উপজেলা কমিটি অনুমোদন, সাইয়াদুর রহমান বাবলু সভাপতি মনিরুজ্জামান তুহিন সাধারণ সম্পাদক শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে

মহালছড়িতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

  • শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ১৩৮ গননা করুন

ছানোয়ার হোসেন, মহালছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ “অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন” প্রতিপাদ্যে খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলায় সারা দেশের ন্যায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ৮ মার্চ, শনিবার সকালে উপজেলা চত্বরে একটি র‍্যালি করা হয়। তারপর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সালেহ আহম্মেদের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা মৎস কর্মকর্তা প্রবীন চাকমার সঞ্চালনায় এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাব সভাপতি দীপক সেন, সাধারণ সম্পাদক মোঃ ছানোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শফিকসহ বিভিন্ন নারী সমিতির সদস্য ও উদ্যোক্তাগণ।

এ সময় আরো উপস্থিত ছিলেন, আইনশৃঙ্খলা বাহিনী, বিভিন্ন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীগণ এবং কিশোর-কিশোরী শিক্ষার্থী, বিভিন্ন এলাকার সচেতন মহল। নারীর ক্ষমতায়ন, নারী ও শিশু নির্যাতন রোধ করা, অর্থনৈতিক ক্ষমতায়ন বৃদ্ধি করা, নারীদের অধিকার, বাল্যবিবাহ রোধ, নিশ্চিতে কাজ করা ও নারী নেতৃত্ব তৈরি নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews