1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

নারী ফুটবল দলকে এক কোটি টাকা পুরস্কার দিল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

  • শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ২৯২ গননা করুন

একতা ডেস্কঃ বাংলাদেশের ফুটবল ফেডারেশনের (বাফুফে) সম্মেলনকক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে সাফজয়ী নারী ফুটবল দলের অভূতপূর্ব বিজয়ের জন্য পুরস্কার হিসেবে এক কোটি টাকা প্রদান করা হয়েছে এবং বিসিবি থেকে ২০ লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সংবর্ধনা অনুষ্ঠানে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সাফজয়ী নারী ফুটবল দলকে অভিনন্দন জানিয়ে বলেন, এ সাফল্য বিশ্ব ফুটবলে বাংলাদেশ নারী দলের অবস্থান আরো সুসংহত করেছে। নিরলস অনুশীলন ও পরিশ্রমের মাধ্যমে ফুটবল অঙ্গনে অর্জিত ভাল ফলাফলের এ ধারা আগামীতেও অব্যাহত থাকবে এবং জাতির গৌরব বৃদ্ধিতে সকলে সম্মিলিতভাবে অবদান রাখবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করছি।

উপদেষ্টা বলেছেন, “সাফ চ্যাম্পিয়নশিপে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। বিষয়টি জানার সঙ্গে সঙ্গে জাতীয় নারী ফুটবল দলের সঙ্গে দেখা করার অভিপ্রায় প্রকাশ করেছেন মাননীয় প্রধান উপদেষ্টা। আগামী শনিবার সকাল ১১ টায় তিনি তার বাসভবনে নারী ফুটবল দলকে দাওয়াত দিয়েছেন। জাতিকে সুন্দর এই বিজয় উপহার দেওয়ার জন্য নারী ফুটবল দলকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় পক্ষ হতে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।” উল্লেখ্য যে, নেপালের কাঠমন্ডুতে ৭ দলের অংশগ্রহণে বাংলাদেশের অবস্থান ছিলো গ্রুপ ‘এ’ তে। এই গ্রুপের বাকি দুই দল ছিল ভারত ও পাকিস্তান। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ড্র দিয়ে টুর্নামেন্ট শুরু এবং দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে ৩-১ গোলের ব্যবধানে জয়লাভ করে গ্রুপ সেরা হয়ে সেমি-ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। পরবর্তীতে সেমি-ফাইনালে ভূটানকে ৭-১ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করে টুর্নামেন্টের ফাইনালে উঠে বাংলাদেশ। কাঠমন্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামের ফাইনাল ম্যাচে স্বাগতিক শক্তিশালি দল নেপালকে ২-১ গোলের ব্যবধানে পরাজিত করে টানা দ্বিতীয় শিরোপা নিশ্চিত করে সাফ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ নারী ফুটবল দল।

তথ্যসূত্রঃ যায়যায়দিন

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews