1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

এবারে দক্ষিণ বৈরুতে ১০ দফা হামলা ইসরাইলের

  • শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ২৯৪ গননা করুন

একতা ডেস্কঃ বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলিতে শুক্রবার ভোরে কমপক্ষে ১০ দফা হামলা চালিয়েছে ইসরাইল। দেশটির সেনাবাহিনী ওই এলাকার ভবনগুলো থেকে লোকজনকে চলে যাওয়ার নির্দেশ দেয়ার পর এসব হামলা চালানো হলো। বৈরুত থেকে লেবাননের সরকারি বার্তা সংস্থা এ কথা জানিয়েছে। নগরীর উপকণ্ঠে বিস্ফোরণের পর বিভিন্ন ভবন থেকে কালো ধোঁয়ার কু-লি বেরিয়ে আসতে দেখা যায় এএফপি টিভির ভিডিও ফুটেজে। ইসরাইলি সেনাবাহিনী হিজবুল্লাহর শক্ত ঘাঁটি এলাকার বিভিন্ন ভবন থেকে লোকজনকে চলে যাওয়ার নির্দেশের পর সেখানে এমন দৃশ্য দেখা যায়।

ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ)-এর খবরে বলা হয়েছে, সেখানে বিভিন্ন এলাকা লক্ষ্য করে ব্যাপক অভিযান চালানো হয়। এতে অনেক ভবন মাটির সাথে মিশে যায়। এ সময় ওই অঞ্চলে পাল্টাপাল্টি গোলাগুলিও হয়। সংস্থাটি আরো জানায়, শহরতলির ঘোবেইরি এবং আল-কাফাত, সাইয়েদ হাদি হাইওয়ে, আল-মুজতবা কমপ্লেক্সের পার্শ্ববর্তী এবং পুরাতন বিমানবন্দর সড়ক এলাকা লক্ষ্য করে ইসরাইলি সামরিক বাহিনী ১০ দফা অভিযান চালায়।

ইসরাইলি সামরিক বাহিনীকে সাম্প্রতিক সপ্তাহগুলোতে দক্ষিণ বৈরুতে বারবার বোমাবর্ষণ করতে দেখা যাচ্ছে। এসবের পাশাপাশি তারা লেবাননের রাজধানীসহ সারাদেশে ভয়াবহ হামলা চালাচ্ছে। লেবানন যুদ্ধ শেষ করার সম্ভাব্য চুক্তি নিয়ে আলোচনা করতে সফররত মার্কিন কর্মকর্তাদের সাথে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বৈঠকের একদিন পর শুক্রবার এসব হামলা চালানো হলো। এতে সীমান্তের দুই পাশে মৃতের সংখ্যা বাড়ছে।

লেবানন স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে তৈরি করা এএফপি’র পরিসংখ্যান অনুযায়ী, ইসরাইলি বাহিনী বিমান হামলা শুরু করার পর থেকে লেবাননে অন্তত ১,৮২৯ জন নিহত হয়েছে। যদিও প্রকৃত সংখ্যা আরো অনেক বেশি বলে ধারণা করা হচ্ছে। তারা গত ২৩ সেপ্টেম্বর হিজবুল্লাহর শক্ত ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা শুরু করে।

তথ্যসূত্রঃ বাসস

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews