1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত শালিখা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম মুন্সি শহিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ মধুমতীর বুকে বৈঠার লড়াই, দুই পাড়ে লাখো মানুষের উচ্ছ্বাস মহালছড়ি উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনকে মাইসছড়ি ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত আংশিক কমিটির সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন শালিখায় জাতীয় যুব দিবস উদযাপন! যুব ঋণের চেক ও গাছের চারা বিতরণ সালথায় চীনা যুবক ইসলাম ধর্ম গ্রহণ করে কলেজছাত্রীকে বিয়ে করায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি মহালছড়িতে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত মহালছড়ির দুই কলেজে এইচএসসি পরীক্ষার ফল বিপর্যয়! পাসের হার ১৬.৬১ ও ৪.৩৫ শতাংশ লংগদুতে আসন্ন শুভ দানোত্তম কঠিন চীবর দান উপলক্ষে আর্থিক সহায়তা প্রদান শালিখায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতল রাড়িখালি একাদশ

জনমত জরিপে বিএনপি এগিয়ে

  • রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ১২২ গননা করুন

একতা ডেস্কঃ বেসরকারি উন্নয়ন গবেষণা ও প্রকল্প ব্যবস্থাপনা সংস্থা ইনোভিশন কনসাল্টিং বাংলাদেশের একটি জরিপে উঠে এসেছে যে বাংলাদেশে এখনই জাতীয় সংসদ নির্বাচন হলে বিএনপি সর্বোচ্চ ৪১.৭ শতাংশ ভোট পেতে পারে। গতকাল শনিবার রাজধানীর দ্য ডেইলি স্টার সেন্টারে এক সংবাদ সম্মেলনে এই জরিপের ফলাফল উপস্থাপন করা হয়। জরিপে ১৯ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত দেশের ৬৪টি জেলায় ১০,৬৯৬ জন অংশগ্রহণ করেন। এতে সহযোগিতা করেছে ব্রেন (BRAIN) এবং মুক্তচিন্তার প্ল্যাটফর্ম ‘ভয়েস ফর রিফর্ম’।

বর্তমানে দ্বিতীয় অবস্থানে থাকা জামায়াতে ইসলামী পাবে ৩১.৬ শতাংশ ভোট। তৃতীয় স্থানে রয়েছে আওয়ামী লীগ, যা পাবে ১৩.৯ শতাংশ ভোট, এবং তরুণদের নতুন রাজনৈতিক দল এনসিপি পাবে ৫.১ শতাংশ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশ ২.৬ শতাংশ, জাতীয় পার্টি ১ শতাংশ, গণঅধিকার পরিষদ ০.৫ শতাংশ, গণসংগতি আন্দোলন ০.২ শতাংশ এবং অন্যান্য দল পাবে ৩.৩ শতাংশ ভোট।

জেনারেশন এক্স ও বুমার প্রজন্মের ৪৭ শতাংশ ভোটার বিএনপিকে সমর্থন করছেন। জামায়াতে ইসলামী যুদ্ধ পরবর্তী প্রজন্মের মধ্যে ৩৫ শতাংশ সমর্থন পেয়েছে, এবং জেনারেশন জি (জন্মের পরবর্তী প্রজন্ম) এর মধ্যে ৩৪ শতাংশ সমর্থন পেয়েছে। গ্রাম ও শহরের ভোটারদের মধ্যে বিএনপি ও জামায়াতের জনপ্রিয়তায় পার্থক্য লক্ষ্য করা গেছে। বিএনপি গ্রামাঞ্চলে ৪২ শতাংশ এবং শহরে ৪০ শতাংশ ভোট পেয়েছে, আর জামায়াত গ্রামে ৩২ শতাংশ ও শহরে ৩০ শতাংশ ভোট পাবে।

সংবাদ সম্মেলনে ইনোভিশন কনসালটিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ রুবাইয়াৎ সারওয়ার জরিপের ফলাফল উপস্থাপন করেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews