1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা

হাবিবুল্লাহ বাহার কলেজের ভাইস প্রিন্সিপাল খুন হন নিজ বাসায়

  • মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ১৪১ গননা করুন

একতা ডেস্কঃ রাজধানী ঢাকার উত্তরখানে হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজের ভাইস প্রিন্সিপাল সাইফুর রহমান ভূঁইয়া (৫০) নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। রবিবার দিবাগত রাতে উত্তরখানের নিজ বাসা থেকে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে লেক ভিউ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। খবর পেয়ে গতকাল সোমবার বিকালে পুলিশ মরদেহের সুরতহাল শেষে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর উদ্যোগ নেয়। উত্তরখান থানার ওসি জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সুরতহাল প্রতিবেদনে হত্যাকাণ্ডের বিষয়টি স্পষ্ট হয়েছে। কারা এ ঘটনা ঘটিয়েছে এবং এর পেছনের কারণ কী, তা তদন্ত করে দেখা হচ্ছে।

উত্তরখান থানার উপপরিদর্শক (এসআই) জাহিদুল হাসান জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বিকেলে লেক ভিউ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহতের মুখমণ্ডল ও শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

গত ছয় মাস ধরে তিনি উত্তরখান মাজার রোড পুরান পাড়া এলাকার একটি ফ্ল্যাটে একা বসবাস করছিলেন। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দুই-একদিন আগে তার বাসায় একজন পুরুষ ও একজন নারী মেহমান এসেছিলেন। ঘটনার পর থেকে তাদের খোঁজ মিলছে না।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews