1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা

ছাত্রদল ভ্যানে করে সাত হাজার টাকার সবজি বিক্রি করল

  • শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ২২৬ গননা করুন

একতা ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা ছাত্রদলের নেতা-কর্মীরা সবজির ভ্যান নিয়ে পাড়ায় পাড়ায় ঘুরে বিক্রি কার্যক্রম শুরু করেছে। বাজারের চেয়ে কম দামে সাধারণ মানুষের মাঝে সবজি পৌঁছে দেওয়ার লক্ষ্যে শনিবার সকাল থেকে তারা এ উদ্যোগ নিয়েছে। মাত্র তিন ঘণ্টায় দুটি ভ্যানে প্রায় সাত হাজার টাকার সবজি বিক্রি করা হয়। শনিবার সকালে উপজেলা শিক্ষক সমিতির মার্কেটের সামনে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিন।

উপজেলা সদরের বিভিন্ন পাড়ায় ভ্যান নিয়ে সবজি বিক্রি করতে যান ছাত্রদল নেতা-কর্মীরা। ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক কে এম মারজান বলেন, বাজারের চেয়ে কম মূল্যে সবজি পৌঁছে দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা আশা করছি, সারাদেশের ছাত্রদল নেতা-কর্মীরা এ ধরনের উদ্যোগ নেবেন।

এই উদ্যোগের প্রশংসা করেছেন এবং সামাজিক সংগঠনগুলোর এ ধরনের মানবিক কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews