1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে বৈসাবি মেলার সমাপনী দিনে জোন অধিনায়কের সম্প্রীতির বার্তা ও আর্থিক উপহার প্রদান মহালছড়িতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ শুরু হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত মহালছড়িতে ১৪৩৩ বাংলা নববর্ষ (বৈশাখী) উপলক্ষে পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত নগরকান্দা ও সালথায় বাংলা বর্ষ বরণ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে ১৪৩৩ বঙ্গাব্দের নববর্ষ বরণ মহালছড়িতে ঐতিহ্যবাহী মাতাই পুখরী তীর্থ মেলা ১৪৩৩ বাংলা যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নগরকান্দা প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত, বাগেরহাট মোংলা ও সুন্দরবনে দুইদিন শালিখায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত পাহাড়ের ঐতিহ্যবাহী ফুলবিঝুর মধ্যে দিয়ে মহালছড়িতে তিন দিন ব্যাপি বিজু, সাংগ্রাই ও বৈসু’র আনুষ্ঠানিকতা শুরু

গণভবনে রান্না করে খাওয়ার সময় হয়নি শেখ হাসিনার

  • শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ২১১ গননা করুন

একতা ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, গণভবনে রান্না করে খাওয়ার ভাগ্যও হয়নি স্বৈরাচার শেখ হাসিনার। না খেয়ে বিমানে তাকে ভারতে পালিয়ে যেতে হয়েছে। সিরাজগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ সুমন, লতিফ ও রশিদের স্মরণ সভায় শুক্রবার বিকেলে পৌর এলাকার গয়লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। তবে এখন তার পরিচিতির কোন কাগজপত্র নেই এবং তাকে কোন রাষ্ট্রও গ্রহণ করছে না। ছাত্র-জনতা আন্দোলনে তার নির্দেশেই ২ হাজার মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে এবং আহত হয়েছে হাজার হাজার মানুষ। আবু সাঈদ বুক পেতে প্রতিবাদ জানালেও তাকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছে। স্বৈরাচার হাসিনা ক্ষমতায় থাকাকালে এদেশের মানুষ আন্দোলনে ঘর থেকে বের হতে পারেনি। তারপরেও বিএনপি নেতাকর্মীদের বিরদ্ধে অসংখ্য মামলা দেয়া হয়েছে এবং নেতাদেরকে জেল জুলুমসহ নির্যাতন করা হয়েছে। তিনি বলেন, স্বৈরাচার শেখ হাসিনা হাইকোর্টের আদেশও মানেনি এবং অন্য বেঞ্চে আদেশ পরিবর্তন করে আমাকে ৯ বছর সাজা দেয়া হয়েছিল। তার এ সাজা না খেটে বিদেশ পারি দিয়েছিলাম। আল্লাহর রহমতে এখন নিজ জেলা সিরাজগঞ্জে আসতে পারছি। স্বৈরাচার সরকারের দেখানো নির্বাচনে ভোট কেন্দ্রে কেউ যায়নি। তারপরেও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং তাদের রাজত্বকালে উন্নয়নের নামে অবাধে দূর্ণিতী ও লুটপাট করা হয়েছে।

জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি রুমানা মাহমুদের সভাপতিত্বে এ স্মরণ সভায় অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাঈদুর রহমান বাচ্চু, বাচ্চু, সহ-সভাপতি মুজিবুর রহমান লেবু, আজিজুর রহমান দুলাল, নাজমুল হাসান তালুকদার রানা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, বিএনপি নেতা রাশিদুল হাসান রঞ্জন, নূর কায়েম সবুজ, সেলিম ভ’ইয়া, হারুনর রশীদ খান হাসান, লিয়াকত আলী, ভিপি শামিম, তাঁজ উদ্দিন প্রমুখ। এ সময় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তথ্যসূত্রঃ আলোকিত বাংলাদেশ

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews