1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নগরকান্দায় সুজনের উপজেলা কমিটি অনুমোদন, সাইয়াদুর রহমান বাবলু সভাপতি মনিরুজ্জামান তুহিন সাধারণ সম্পাদক শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে

জুলাই গণঅভ্যুত্থানের নতুন শক্তির প্ল্যাটফর্ম আসছে এপ্রিলে

  • সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ১৩৮ গননা করুন

একতা ডেস্কঃ ‘জুলাই গণঅভ্যুত্থান’ আন্দোলনের শক্তিশালী নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম এপ্রিলে শুরু হতে যাচ্ছে। ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতারা এই উদ্যোগে নেতৃত্ব দিচ্ছেন। রবিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে প্ল্যাটফর্মের প্রধান উদ্যোক্তা ও জুলাই বিপ্লবের সংগঠক, জাতীয় নাগরিক কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক আলী আহসান জোনায়েদ প্ল্যাটফর্মের ঘোষণাপত্র প্রকাশ করেন। পোস্টে নতুন রাজনৈতিক দল গঠনের জন্য সমাজের বিভিন্ন শ্রেণির প্রতিনিধিত্বকারী মানুষের চিত্র দিয়ে প্ল্যাটফর্মের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরা হয়। জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশে বিপ্লবের সূচনা হয়েছিল, কিন্তু তার পরও জনগণের কাঙ্ক্ষিত পরিবর্তন এখনও আসেনি, এমন মন্তব্য করেন জোনায়েদ।

তিনি বলেন, এই পরিস্থিতি পরিবর্তনের জন্য আমরা একটি শক্তিশালী প্ল্যাটফর্ম গঠনের উদ্যোগ নিয়েছি। ফ্যাসিবাদী কাঠামোর বিলোপ এবং আধিপত্যবাদের বিপক্ষে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারলে এই বিপ্লব পরিপূর্ণতা পাবে।

বিশ্ববিদ্যালয়ে স্বাধীন ও গণতান্ত্রিক ছাত্র সংগঠনগুলোর নেতারা এই উদ্যোগে অংশ নিচ্ছেন, তবে শিবিরের সাবেক নেতারা নিজেদের স্বতন্ত্র পরিচয়ে যোগদান করবেন বলে জানা গেছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews