1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে বৈসাবি মেলার সমাপনী দিনে জোন অধিনায়কের সম্প্রীতির বার্তা ও আর্থিক উপহার প্রদান মহালছড়িতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ শুরু হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত মহালছড়িতে ১৪৩৩ বাংলা নববর্ষ (বৈশাখী) উপলক্ষে পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত নগরকান্দা ও সালথায় বাংলা বর্ষ বরণ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে ১৪৩৩ বঙ্গাব্দের নববর্ষ বরণ মহালছড়িতে ঐতিহ্যবাহী মাতাই পুখরী তীর্থ মেলা ১৪৩৩ বাংলা যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নগরকান্দা প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত, বাগেরহাট মোংলা ও সুন্দরবনে দুইদিন শালিখায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত পাহাড়ের ঐতিহ্যবাহী ফুলবিঝুর মধ্যে দিয়ে মহালছড়িতে তিন দিন ব্যাপি বিজু, সাংগ্রাই ও বৈসু’র আনুষ্ঠানিকতা শুরু

সাংবাদিক হত্যা মামলায় মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার

  • শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ২১৫ গননা করুন

একতা ডেস্ক: জাতীয়তাবাদী দলের সড়ক পরিবহন শ্রমিক সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ও সাংবাদিক হাসান মাহমুদ হত্যা মামলায় এজাহার নামীয় আসামি জাকিয়া সুলতানাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার জাকিয়া সুলতানা পটুয়াখালী জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় গুলিস্তানের পীর ইয়েমেনি হোটেলের একটি কক্ষ থেকে জাকিয়া সুলতানাকে গ্রেপ্তার করে খিলগাঁও থানা পুলিশ। শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান। এর আগে সাংবাদিক হাসান মাহমুদ হত্যার ঘটনায় পত ০০ আগস্ট খিলগাঁও থানায় বাদী হয়ে একটি হত্যা মামলা করেন তার স্ত্রী ফাতেমা। মামলায় ৩৫ জনের নাম উল্লেখ করে এবং আরো ৫০-৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

রাজধানীর খিলগাঁও থানার বরাত দিয়ে ডিসি মুহাম্মদ তালেবুর রহমান বলেন, গত ৩১ জুলাই রাত আনুমানিক দেড়টার সময় নিজ বাসা থেকে বের হয়ে রাতে ফিরে আসেননি হাসান মাহমুদ। তিনি ফিরে না আসায় ফাতেমা অনেক খোঁজাখুঁজি কররে জানতে পারেন, সাদা পোশাকে অস্ত্রধারী অজ্ঞাত ৫০-৬০ জন লোক তার স্বামী হাসান মাহমুদকে তুলে নিয়ে যায়। পরবর্তীতে তিনি খবর পান, তার স্বামীর লাশ পোড়ান ছাপড়া মসজিদের সামনে রাস্তায় পড়ে রয়েছে। বাদী ওইদিন ভোর সাড়ে ৫টার সময় ঘটনাস্থলে গিয়ে স্বামীর দেহ মুগদা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক হাসান মাহমুদকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, তদন্তাধীন এ মামলায় গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (০১ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় গুলিস্তানের পীর ইয়েমেনি হোটেলের একটি কক্ষ থেকে জাকিয়া সুলতানাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং এ ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

তথ্যসূত্রঃ আমার সংবাদ

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews