1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
নগরকান্দায় সুজনের উপজেলা কমিটি অনুমোদন, সাইয়াদুর রহমান বাবলু সভাপতি মনিরুজ্জামান তুহিন সাধারণ সম্পাদক শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে

আশঙ্কা কেটে গেছে কথা বলেছেন তামিম

  • সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ১৩৬ গননা করুন

একতা ডেস্কঃ তামিম ইকবালের হার্টে সফলভাবে রিং পরানোর পর তার শারীরিক অবস্থা অনুকূলে আছে বলে জানালেন, কেপিজি বিশেষায়িত হাসপাতালের ডিরেক্টর ডাঃ রাজীব হাসান। আরো সুসংবাদ পাওয়া গেছে যে, বাংলাদেশের সাবেক অধিনায়কের জ্ঞান ফিরেছে। এখন তিনি সবার সাথে কথা বলছেন। তাকে দেখতে আসা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তারাও তামিমের সঙ্গে কথা বলেছেন। তবে শারীরিক পর্যবেক্ষণের জন্য ৪৮ ঘণ্টা কেপিজি বিশেষায়িত হাসপাতালেই থাকবেন বলে জানা গেছে। বিকেএসপিতে ডিপিএলের ম্যাচ খেলার সময় হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন তামিম। পরে কেপিজি বিশেষায়িত হাসপাতালে ভর্তি করানোর পর তার হার্টে ব্লক ধরা পড়লে একটি রিং পরানো হয়। বিকেএসপিতে বসুন্ধরা ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) ম্যাচে খেলতে নেমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন তামিম ইকবাল।

আজ সকালে ফিল্ডিংয়ে নামলে বুকে ব্যথা অনুভব করেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক। তখনই সাভারের একটি হসপিটালে এবং পরে হেলিকাপ্টার যোগে ঢাকার একটি হাসপাতালে নেওয়ার কথা ছিল তামিমকে। কিন্তু বাঁহাতি এই ওপেনারের অবস্থা গুরুতর হওয়ায় ঢাকায় নেওয়া সম্ভব হয়নি।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews