1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

হবিগঞ্জে ১৬ লাখ টাকাসহ ৯০০ বস্তা ভারতীয় চোরাই চিনি জব্দ আটক ৪

  • শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ২৬৯ গননা করুন

একতা ডেস্ক: হবিগঞ্জ জেলার বাহুবলের মিরপুর বাজারে একটি বাসায় অভিযান চালিয়ে ৯০০ বস্তা ভারতীয় চোরাই চিনি জব্দ করেছে যৌথবাহিনী। এই অভিযানের সময় নপদ ১৬ লাখ ৫ হাজার ৪৮৫ টাকাও উদ্ধার করেছে বাহিনী। আটক করা হয় ৪ পাচারকারীকেও। ১ নভেম্বর, শুক্রবার রাত ২টা থেকে সকাল পর্যন্ত অভিযান চালায় সেনাবাহিনী, পুলিশ ও উপজেলা প্রশাসন।

বিশ্বস্তসূত্রে খবর পেয়ে প্রথমে মিরপুর বাজারে ব্যবসায়ী রহমত আলীর বাসায় অভিযান চালায় যৌথবাহিনী। এসময় তার বাসার নিচতলা ও দুতলা থেকে ৫১৩ বস্তা ভারতীয় চিনি ও ৬০ কেজি জিরা উদ্ধার করে। এছাড়াও অপর একটি স্থান থেকেই ৩৮৭ বস্তা চিনি জব্দ করা হয়। পরে রহমত আলীর বাসায় অভিযান পরিচালনার সময় নগদ ১৬ লাখ ৫ হাজার ৪৮৫ টাকা উদ্ধার করা হয়। পাওয়া যায় বস্তা সেলাই ও টাকা গুণার মেশিন।

সেনাসূত্র জানায়, চোরাকারবারীরা ভারতীয় চোরাই চিনি সেখানে মজুদ করত। এরপর সেখানে তারা চিনি ভারতীয় বস্তা থেকে বের করে দেশীয় কোম্পানি ড্রোন্সর লোগো সম্বলিত বস্তায় ভরে সেটি সীলগাল করে দিত। পরে এগুলোকে ফ্রেস কোম্পানির চিনি বলে বাজারে বিক্রি করে। সেনাবাহিনীর একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। তবে আনুষ্ঠানিকভাবে পরে জানানো হবে। এ বিষয়ে বাহুবল মডেল থানার (ওসি) মো. জাহিদুল ইসলাম জানান, চোরাকারবারীরা সেখানে ভারতীয় চিনি মজুদ করে বাজারে বিক্রি করত। অভিযানের সময় চিনি, টাকা গুণার মেশিন ও বিপুল পরিমান টাকা জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তথ্যসূত্রঃ গ্রামের কাগজ

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews