1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

চব্বিশের আন্দোলনে আহতদের পাশে দাঁড়ালেন তারেক রহমান

  • শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ২৪০ গননা করুন

একতা ডেস্ক: চব্বিশের গণঅভ্যুত্থানে তথা বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের মধ্যে আরো কয়েকজনকে চিকিৎসা সহায়তা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবার-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান। পণঅভ্যুত্থানে ছাত্র-জনতার পণআন্দোলন চলাকালে রাজধানী ঢাকার মিরপুর, সাভার ও উত্তরায় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে আহতদের চিকিৎসা সহায়তা এবং তাদের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করে ‘আমরা বিএনপি পরিবার-এর একটি প্রতিনিধি দল আজ এ সহায়তা প্রদান করেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবার-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পক্ষ থেকে প্রতিনিধি দলটি আহত মুরাদ ইসলাম, হারুন মিয়া, বছির উদ্দিন, ওহিদুল ইসলাম অন্তর, মোঃ শহীদুল্লাহর সাথে সাক্ষাৎ করে এই সহায়তা প্রদান করা হয়। ছাত্র-জনতার পণআন্দোলনে আহত চিকিৎসাধীন মুরাদ ইসলামকে আজ দুপুরে রাজধানী ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে, সাভারে হারুন মিয়ার বাসায় ও বছির উদ্দিনের মিরপুরের বাসায় গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তাদেরকে সহমর্মিতার বার্তা পৌঁছে দেন জাতীয়তাবাদী শ্রমিক দলের ময়মনসিংহ বিভাগীয় সহ-সভাপতি ও ‘আমরা বিএনপি পরিবার-এর সিনিয়র সদস্য মাসুদ রানা লিটন। এসময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষক দলের স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক কৃষিবিদ মোঃ একরামুল হক একরাম, আমরা বিএনপি পরিবার-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য শাকিল আহমেদ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মাহিয়ান হোসেন নিনাদ, শেকৃবি ছাত্রদলের বর্তমান সভাপতি তাপস কবির, ছাত্রদল নেতা শাহিনুর ইসলাম রনি প্রমুখ।

এদিকে, চব্বিশের গণঅভ্যুত্থানে আহতদের পাশে থাকার জন্য সংশ্লিষ্ট পরিবারের পক্ষ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। উল্লেখ্য, ছাত্র-জনতার গণআন্দোলনে উত্তরায় গুলিবিদ্ধ ৯ম শ্রেণীর ছাত্র ওহিদুল ইসলাম অন্তর ও মো. শহিদুল্লাঙ্কেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে চিকিৎসা সহায়তা দিয়েছে ‘আমরা বিএনপি পরিবার-এর অন্যতম সদস্য মুস্তাকিম বিল্লাহর নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

তথ্যসূঞ বাসস

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews