1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা

শালিখায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

  • বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ২১৪ গননা করুন

সোহাগ সন্ধিঃ ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সারাদেশের ন্যায় মাগুরা’র শালিখা উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এক দিনব্যাপী নানা ধরনের কর্মসূচি পালন করা হয়। দিবসটি উপলক্ষে আজ সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শালিখা উপজেলার সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের সুচনা করা হয়। সকাল ৬ টায় শালিখা উপজেলার তালখড়ী মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, শালিখা থানা পুলিশ ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা পুস্পস্তবক অর্পণ করেন।

সকাল ৯ টায় আড়পাড়া সরকারি আইডিয়াল হাইস্কুল মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন কুচকাওয়াজ, বালিশ বদল, দৌড়, ভলিবল খেলা, বেলুন, পায়রা উড়ানো ও শহীদদের স্বরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। এসময়ে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ বনি আমিন, সহকারী কমিশনার (ভূমি) মনীষা রানী কর্মকার, শালিখা থানার ভারপ্রাপ্ত কমর্কর্তা (ওসি) মোঃ ওলি মিয়া। এছাড়া আরো উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ সকল সরকারি দপ্তর এর কর্মকর্তা, কর্মচারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ। বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews