1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে কৃষকদের GAP সার্টিফিকেশন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা মহালছড়িতে পিডিবিএফ-এর নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী খাগড়াছড়িতে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া প্রদর্শনী শালিখায় সি এন আর এস এর উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন মহালছড়িতে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন শালিখায় ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শালিখায় সিপিবি-র বৈঠক অনুষ্ঠিত মহালছড়িতে উদ্ভাবনী মেধাবী শিক্ষার্থী ও সুশিক্ষায় মেধাবী শিক্ষক পুরস্কার বিতরণ নতুন বাজেট জনগনের কল্যাণ ও উন্নয়নকে গুরুত্ব দিয়েছে: সংস্কৃতি মন্ত্রী শালিখায় চুরির অভিযোগে তিন চোর আটক

বিএনপি নেতার প্রশ্নের মুখে এনসিপি নেতা

  • শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ১৩৯ গননা করুন

একতা ডেস্কঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সম্মেলনকক্ষে সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে বিএনপি নেতার প্রশ্নের মুখে পড়েছেন। বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত বৈঠক নিয়ে উপজেলা পরিষদ চত্বরে সারজিস আলম ও বিএনপি নেতা মতিউর রহমানের মধ্যে তর্ক-বিতর্ক হয়, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সারজিস আলম ইউএনওর কার্যালয়ে গিয়ে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের বৈঠকে ডাকেন। তবে সেখানে ইউএনও উপস্থিত ছিলেন না।

বৈঠক শেষে বের হওয়ার সময় বিএনপি নেতা মতিউর রহমান এ নিয়ে আপত্তি জানান এবং সরকারি কর্মকর্তারা এ ধরনের বৈঠকে অংশ নিতে পারেন কি না, তা নিয়ে প্রশ্ন তোলেন। মতিউর রহমান জানান, তিনি বিএনপি নেতা ব্যারিস্টার নওশাদ জমিরের ঈদ শুভেচ্ছার কার্ড দিতে গেলে জানতে পারেন যে, সরকারি কর্মকর্তারা ইউএনও অফিসে সারজিস আলমের সঙ্গে বৈঠক করছেন। বিষয়টি বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসককে জানানোর পর তিনি ইউএনও অফিসের বাইরে অপেক্ষা করছিলেন। সারজিস আলম বলেন, তিনি আটোয়ারীর উন্নয়নসংক্রান্ত বিষয় জানতে সরকারি কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। এটি কোনো অফিশিয়াল মিটিং ছিল না বরং আটোয়ারীর বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করার জন্যই তিনি তাদের ডেকেছিলেন।

ভিডিওতে মতিউর রহমান সারজিস আলমের কাছে জানতে চান, সরকারি কর্মকর্তারা রাজনৈতিক দলের নেতার সঙ্গে এভাবে মিটিং করতে পারেন কি না। উত্তরে সারজিস আলম বলেন, এটি কোনো আনুষ্ঠানিক বৈঠক ছিল না, বরং আটোয়ারীর উন্নয়নের জন্য আলোচনার অংশ ছিল। আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে থাকা বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার নজিরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews