1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে কৃষকদের GAP সার্টিফিকেশন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা মহালছড়িতে পিডিবিএফ-এর নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী খাগড়াছড়িতে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া প্রদর্শনী শালিখায় সি এন আর এস এর উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন মহালছড়িতে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন শালিখায় ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শালিখায় সিপিবি-র বৈঠক অনুষ্ঠিত মহালছড়িতে উদ্ভাবনী মেধাবী শিক্ষার্থী ও সুশিক্ষায় মেধাবী শিক্ষক পুরস্কার বিতরণ নতুন বাজেট জনগনের কল্যাণ ও উন্নয়নকে গুরুত্ব দিয়েছে: সংস্কৃতি মন্ত্রী শালিখায় চুরির অভিযোগে তিন চোর আটক

আদালতের রায়ে মেয়র পদ ফিরে পাওয়া প্রসঙ্গে দলীয় সিদ্ধান্ত কী হবে, তা দুই-এক দিনের মধ্যেই আমরা বুঝতে পারবো বললেন নিপুণ রায় চৌধুরী

  • শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ১৪১ গননা করুন

একতা ডেস্কঃ বিএনপি নেত্রী নিপুণ রায় চৌধুরী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের বৈধতা নিয়ে আদালতের রায় প্রসঙ্গে জানিয়েছেন, দলীয় সিদ্ধান্ত খুব শিগগিরই নেওয়া হবে। তিনি বলেন, দলীয় সিদ্ধান্ত কী হবে, তা আগামীকাল বা দুই-এক দিনের মধ্যেই আমরা বুঝতে পারব। সঠিক প্রক্রিয়ার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে, যা এখনই আগাম বলা সম্ভব নয়। সবচেয়ে বড় বিষয় হলো, ২০২০ সালের সিটি করপোরেশন নির্বাচনের বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছিল। ইশরাক হোসেন নিজে বাদী হয়ে আদালতে রিট করেছিলেন এবং সেই চ্যালেঞ্জের পরিপ্রেক্ষিতেই রায় এসেছে। নিপুণ রায় বলেন, বিএনপি তো ক্ষমতায় নেই। বিএনপি রাজপথে আছে, জনতার অধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছে। বিএনপি অতীতের মত এখনো রাজপথে থেকে দায়িত্ব পালন করেছে, আর এখনো রাজপথে জনগণের স্বার্থেই লড়াই করছে।

এই রায়ের বিষয়টি নিয়ে যে প্রতিক্রিয়া দেওয়া হবে, তা অবশ্যই দায়িত্বশীলতার সঙ্গে দেওয়া উচিত। কারণ, ক্ষমতা যার আদালতের সিদ্ধান্ত তার- এই প্রাসঙ্গিক বক্তব্য দেয়া দায়িত্তশীলতার পরিচয় দেয়না। নিপুণ রায়ের বক্তব্য ইঙ্গিত দেয় যে, বিএনপি বিষয়টি গুরুত্বসহকারে পর্যালোচনা করছে এবং এ নিয়ে দলীয় সিদ্ধান্ত শিগগিরই আসবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews